আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

ভিয়েতনামে বন্যা

ভিয়েতনামে বন্যা

ভিয়েতনামের প্রাচীন শহর হিউ প্রবল বর্ষণের পর বুধবার বন্যা কবলিত হয়েছে। এতে শহরটির হাজার হাজার ঘরবাড়ি পানিতে ডুবে গেছে এবং বিভিন্ন মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পর্যটকদের কাছে নগরীটি একটি জনপ্রিয় বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। খবর এএফপি’র।

 

রাষ্ট্রীয় গণমাধ্যমে পরিবেশিত ছবিতে শহরের বাসিন্দাদের নৌকায় করে চলাচল করতে দেখা গেছে।

হিউয়ের বাসিন্দা ভু আন এএফপি’কে বলেন, ‘মঙ্গলবার রাত থেকে খুব দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় শহরটির সর্বত্র বন্যা দেখা দিয়েছে।’

খবরে বলা হয়, সোমবার থেকে দেশটির সমুদ্র উপকূলের বিভিন্ন প্রদেশে ভারী বৃষ্টিপাত হয়।

বুধবার কর্তৃপক্ষ জানায়, ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় কোয়াং ত্রি প্রদেশে ২ হাজার জনের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে। সেখানে এখনো তিনজন নিখোঁজ রয়েছে।

ভিয়েতনামে বর্ষাকালে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। প্রতি বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত ভিয়েতনামে বর্ষাকাল।

ভিয়েতনামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চলতি সপ্তাহান্তে দেশটির দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার আগে আগামী দুই দিন বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বন্যা ও ভূমিধসসহ প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে এ বছর ১৩৬ জন প্রাণ হারিয়েছে।

এদিকে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী চরম আবহাওয়ার ঘটনাবলী আরো তীব্র এবং ঘন ঘন হয়ে উঠছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত