আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

ইউক্রেন ও রাশিয়ায় অস্ত্র বিক্রি করছে পাকিস্তান

ইউক্রেন ও রাশিয়ায় অস্ত্র বিক্রি করছে পাকিস্তান

ইউক্রেন ও রাশিয়ায় অস্ত্র বিক্রি করছে পাকিস্তান। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক তদন্ত প্রতিবেদনে এমনটা দাবি করা হলেও পাকিস্তান তা অস্বীকার করেছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছে তারা ইউক্রেন বা রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করেনি। খবর জিও নিউজের।

 

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র মমতাজ জাহরা বেলুচ বলেছেন, ‘এই সংঘাতে কোন পক্ষ কোন অস্ত্র ব্যবহার করছে তা বলার মতো অবস্থায়ও আমরা নেই। পাকিস্তান যে অস্ত্র বিক্রি করেছে তার একটি সর্বশেষ ব্যবহারকারীর শংসাপত্র রয়েছে।’

চলতি সপ্তাহের শুরুর দিকে বিবিসি উর্দু জানিয়েছে, তাদের কাছে ইউক্রেনকে পাকিস্তানের অস্ত্র বিক্রি করার নথি আছে। তবে এই অভিযোগ পাকিস্তান সরকার ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করে আসছে।

বিবিসি উর্দুর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কামার জাভেদ বাজওয়া ১২ আগস্ট, ২০২২ তারিখে ব্রিটিশ রয়্যাল মিলিটারি একাডেমির পাসিং-আউট প্যারেডে ভাষণ দিয়েছিলেন। তিনি পাক-ইউকে সম্পর্ককে ‘ঐতিহাসিক উচ্চতা’ ছুঁতে দেখেছেন বলে দাবি করেন। এর মধ্যে একটি ব্রিটিশ সামরিক কার্গো বিমান রাওয়ালপিন্ডির পিএএফ ঘাঁটি নুর খানে অবতরণ করেছে। ভবিষ্যতে বিমানটি একই ঘাঁটিতে পাঁচবার অবতরণ করবে বলে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিবার বিমানটি নুর খান এয়ারবেস থেকে সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটিতে, আকরোতিরি ও পরে রোমানিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। আর এই যাত্রা এমন সময়ে করা হয়েছে যখন রোমানিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছিল রাশিয়া।

এদিকে মুখপাত্র সন্ত্রাসবাদ প্রতিরোধে পাকিস্তান ও রাশিয়ার মধ্যে বর্তমানে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন। পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত সচিব হায়দার শাহ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত