আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

গাজার সবচেয়ে বড় হাসপাতাল এখন মৃত্যুপুরী

গাজার সবচেয়ে বড় হাসপাতাল এখন মৃত্যুপুরী

গাজার আল শিফা হাসপাতালটি ছিল শহরের সবচেয়ে বড় ও উন্নত হাসপাতাল। তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী হাসপাতালটি দখলের পর হাসপাতালের চিত্র পুরোপুরি বদলে যায়।

 

শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি দল মাত্র এক ঘণ্টার জন্য হাসপাতালটি পরিদর্শন করে। এসময় তারা হাসপাতলের বিভিন্ন জায়গায় গোলাগুলির চিহ্ন দেখতে পায়। হাসপাতালের সামনেই রয়েছে একটি গণকবর। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখানে হাসপাতালে চিকিৎসাধীন ৮০ জনের কবর দেওয়া হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী হাসপাতালটি দখল করার পর তাদেরকে বাইরে কবর দেওয়ার ব্যবস্থা করা যায়নি। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসার কোনো সুযোগ সুবিধাই নেই। বিবিসি জানিয়েছে, পরিদর্শন শেষে আল শিফা হাসপাতালকে মৃত্যুপুরী আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডব্লিউএইচও জানায়, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর নির্দেশে হাসপাতালে অবস্থানরত বেশিরভাগ রোগী এবং উদ্বাস্তু চলে যেতে বাধ্য হয়েছে। এখনো নিরুপায় ৩০০ রোগী ও উদ্বাস্তু হাসপাতালে রয়ে গেছে। তাদেরকে অন্যত্র সরানোর জন্য ডব্লিউএইচও কাজ করছে এবং ইসরায়েলকে বারবার যুদ্ধ বিরতির আহ্বান জানাচ্ছে। পরিদর্শকেরা বলছেন, এখনো যারা হাসপাতালে আছেন তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ব্যবস্থা করতে হবে।

হাসপাতালে অবস্থানরত সাংবাদিক খাদেরের বরাত দিয়ে বিবিসি জানায়, শনিবার গোলাগুলির শব্দে হাসপাতালের ভেতর ভয়ংকর অবস্থা তৈরি হয়েছিল। গোলাবর্ষণে হাসপাতালের দেয়ালে বড় বড় গর্ত তৈরি হয়। বিস্ফোরণে হাসপাতালের অনেক ভবন ধ্বংস হয়ে যায়। এসময় রোগী ও উদ্বাস্তুসহ আরও ১০০ জন হাসপাতাল ছেড়েছে। শুধু অচল কিছু রোগী ও কিছু সংখ্যক চিকিৎসক হাসপাতালে অবস্থান করছেন।

তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হাসপাতাল থেকে রোগীদের চলে যাওয়ার নির্দেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। আইডিএফ জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে অনেককে সহজভাবে প্রস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

এদিকে আল শিফা হাসপাতালের চিকিৎসক রামেজ রেদওয়ান বলেন, ইসরায়েল সামরিক বাহিনী তাকেও হাসপাতাল ছাড়তে নির্দেশ দেয়। এখানে এখন রোগীদের জন্য কোনো ব্যাথানাশক ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিকও মজুদ নেই। আল শিফা এখন বীভৎস জায়গায় পরিণত হয়েছে।

ইসরায়েলের অভিযোগ, আল শিফা হাসপাতালের ভেতর গোপন সুরঙ্গ তৈরি করে হামাস অভিযান চালাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে বেশ অনেকদিন ধরে আল শিফা দখল ও লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। তবে তাদের অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত