আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

জননিরাপত্তা নিশ্চিতে ইতালির সংসদে বিল

জননিরাপত্তা নিশ্চিতে ইতালির সংসদে বিল

জননিরাপত্তা নিশ্চিতে ইতালির ডানপন্থী সরকার নতুন উদ্যোগ নিয়েছে। আগে দেশটিতে অন্তঃসত্ত্বা কিংবা ছোট বাচ্চা আছে এমন নারী পকেটমারদের ক্ষেত্রে ছাড় দেওয়া হতো। কিন্তু উদ্যোগের ফলে এখন থেকে আর এমনটি হবে না।

 

ক্ষমতাসীন ডানপন্থি জোট সরকার দীর্ঘদিন ধরে গণপরিবহণে বিদেশি পকেটমারদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিল। তার অংশ হিসেবেই নতুন এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এবার আইনটি কার্যকর করতে মন্ত্রিসভা সংসদে নতুন এই বিল এনেছে। এর আওতায় বিচারকরা এই ধরনের অপরাধীদের আটকের আদেশ দিতে পারবেন। বিশেষ করে যদি তারা নিয়মিত অপরাধী হন।

এক প্রেস ব্রিফিংয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি বলেন, ‘অপরাধ করার সময় মাতৃত্বকে যেন ঢাল হিসেবে ব্যবহার করতে না পারেন সেটিই এই আইনের উদ্দেশ্য।’

এক বিবৃতিতে সরকার বলছে, অন্তঃসত্ত্বা বা এক বছর পর্যন্ত বয়সী শিশু আছে এমন মায়েদের সাধারণ কারাগারে রাখা হবে না। তাদেরকে বিশেষ কারাগারে ধস্তাধস্তি না করেই আটকে রাখা হবে।

এই আইনের পর বিরোধী দলগুলো অবশ্য আপত্তি জানিয়েছে। এক বিবৃতিতে সবুজ-বাম জোট অন্তঃসত্ত্বা ও তাদের শিশুদের বিরুদ্ধে এই আইনের অপব্যবহারের অভিযোগ এনেছে। সংসদের উভয়কক্ষে বিলটি পাস হতে হবে।

নতুন এই বিলে পরিবেশবাদীদের মহাসড়ক ও রাস্তা আটকে জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলন করার সুযোগও তুলে নেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত