আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানাল ভারতের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানাল ভারতের প্রধানমন্ত্রী

জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার তিনি জোর দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদ ‘অগ্রহণযোগ্য’। সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জি২০ দেশগুলোর সঙ্গে কাঁধ মিলিয়ে লড়াই করতে ভারত প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি। খবর এএনআইয়ের।

 

নরেন্দ্র মোদি জি২০ নেতাদের সঙ্গে ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেছেন। যুদ্ধে বেসামরিকদের মৃত্যুর ঘটনায় নিন্দাও জানিয়েছেন তিনি।

ইসরায়েলি সামরিক বাহিনীর পরিসংখ্যান অনুসারে, হামাস গাজায় ২৩৯ জনকে জিম্মি করে রেখেছে, যার মধ্যে ২৬ দেশের বিদেশি নাগরিক রয়েছে।

ইসরায়েলের ওপর হামাসের ৭ অক্টোবরের হামলা ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর এর প্রভাবের দিকে ইঙ্গিত করে মোদি বলেছেন, জি২০ শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের প্রস্তাব দেওয়া হয়েছিল তখন বিশ্ব পরিস্থিতি সম্পর্কে এমন ‘কোন প্রত্যাশা ছিল না।’

তিনি বলেন, ‘যখন আমি এই ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের প্রস্তাব দিয়েছিলাম, তখন বিশ্বব্যাপী পরিস্থিতি আজকের মতো হবে তা কল্পনাও করিনি। গত মাসগুলোতে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। পশ্চিম এশিয়া অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার পরিস্থিতি আমাদের সকলের জন্য উদ্বেগের বিষয়।’

এই অঞ্চলে ইসরায়েল ও হামাসের যুদ্ধ যাতে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করা বিষয়েও জোর দিয়েছেন মোদি।

জিম্মিদের মুক্তির খবরকে স্বাগত জানানোর সময় যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে সময়মত মানবিক সহায়তা মোতায়েনের ওপরও জোর দেন তিনি।

ইসরায়েলি মন্ত্রিপরিষদ সচিবালয় বলেছে, প্রথম পর্যায়ে ১৫০ বন্দিকে চার দিনের মধ্যে চার ধাপে মুক্তি দেওয়া হবে, ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে প্রতিদিন কমপক্ষে ১০জন ইসরায়েলি অপহরণকারীকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করার পর। এই চার দিন যুদ্ধ বন্ধ থাকবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পাশাপাশি নয়টি অতিথি দেশ এবং ১১টি আন্তর্জাতিক সংস্থার প্রধানসহ সব জি২০ সদস্যের নেতারা এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত