আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইউক্রেনীয় হামলায় রুশ অভিনেত্রী নিহত

ইউক্রেনীয় হামলায় রুশ অভিনেত্রী নিহত

পূর্ব ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনের হামলায় একজন রুশ অভিনেত্রী নিহত হয়েছেন। রুশ সেনাদের জন্য পারফর্ম করার সময় পলিনা মেনশিখ (৪০) নামের ওই অভিনেত্রী নিহত হন। যে থিয়েটারে তিনি কাজ করতেন তারা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

 

দনবাস অঞ্চলে মঞ্চে অভিনয় করার সময় তিনি নিহত হয়েছন।

রয়টার্স ঘটনার বিশদ বিবরণ যাচাই করতে পারেনি তবে উভয় পক্ষের সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ১৯ নভেম্বর ওই এলাকায় ইউক্রেনীয় হামলা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে একজন রুশ সামরিক তদন্তকারী বলেছেন, কুমাচোভো নামে পরিচিত ও ইউক্রেনীয়রা সামনের লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে দোনেৎস্ক অঞ্চলের একটি গ্রামে হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে একটি স্কুল এবং সাংস্কৃতিক কেন্দ্রে হামলা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তদন্তকারী বলেছেন, হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন কিন্তু সামরিক হতাহতের কথা উল্লেখ করেননি তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকার করেছে।

ইউক্রেনীয় কমান্ডাররা বলেছেন, তাদের বাহিনী রাশিয়ার ৮১০তম পৃথক নৌ পদাতিক ব্রিগেডকে লক্ষ্য করে একটি রাশিয়ান সামরিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হামলা চালিয়েছে।

ইউক্রেনের সামরিক কমান্ডার রবার্ট ব্রোভদি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন, হামলায় ২৫ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছে।

রুশপন্থী টেলিগ্রাম চ্যানেলের অযাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে যেদিন রুশ সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি বাহিনী উদযাপন করছে সেদিন সৈন্যদের সঙ্গে গিটার নিয়ে মঞ্চে গান গাইছেন মেনশিখ।

গানের মাঝামাঝি বিল্ডিংটি হঠাৎ একটি বিস্ফোরণে কেঁপে ওঠে এবং লাইট নিভে যাওয়ার আগে জানালা ভেঙে যাওয়ার শব্দ শোনা যায়। কারও কারও ক্যামেরায় বিস্ফোরক ব্যবহারের ঘটনাও রেকর্ড হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত