আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

১০৯ পরিবেশকর্মী গ্রেপ্তার

১০৯ পরিবেশকর্মী গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার জীবাশ্ম জ্বালানি-নির্ভরতার প্রতিবাদ নির্ধারিত সময়ের পরও চালিয়ে যাওয়ায় ১০৯ জন পরিবেশকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউক্যাসল বন্দরে যান চলাচল পুরোপুরি বন্ধ করেছিলেন তারা।

 

সোমবার বন্দর কর্তৃপক্ষ পরিবেশকর্মীদের ৩০ ঘণ্টাব্যাপী বিক্ষোভ করার অনুমতি দেয়। কিন্তু বিক্ষোভ সেই সময়-সীমা ছাড়িয়ে গেলে ১০৯ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে পাঁচজন অপ্রাপ্তবয়স্কসহ এবং ৯৭ বছর বয়সি এক পাদ্রিও রয়েছেন।

ছোট ছোট কায়াকে চেপে প্রতিবাদীরা গত সপ্তাহান্তে অস্ট্রেলিয়ার বৃহত্তম বন্দর পোর্ট অব নিউক্যাসলকে স্তব্ধ করে দেন।

এই বিক্ষোভের আয়োজক সংস্থা রাইজিং টাইড জানায়, অস্ট্রেলিয়ার বাড়ন্ত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার বিরুদ্ধেই এই কর্মসূচি।

একটি বিবৃতিতে রাইজিং টাইড জানায়, ‘সর্বনাশা পরিবেশ দুর্যোগ থেকে বাঁচতে বিজ্ঞানীরা বারবার মনে করাচ্ছেন জীবাশ্ম জ্বালানি ব্যবহার অবিলম্বে বন্ধ করতে। সেকারণেই আমরা গ্রেপ্তারের ঝুঁকি নিয়েছি।’ প্রতিবাদী এই গোষ্ঠীর সঙ্গে রয়েছেন নিউক্যাসলের কিছু স্থানীয় বাসিন্দারাও।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ৯৭ বছর বয়সি পাদ্রী অ্যালান স্টুয়ার্ট, যিনি তার ‘নাতি-নাতনি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য’ প্রতিবাদে অংশগ্রহণ করছেন বলে জানান। অ্যালান চান না ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন বিশ্ব রেখে যেতে যেখানে ‘ঘন ঘন ও গুরুতর পরিবেশ বিপর্যয়ের’ ঝুঁকি বাস্তবে পরিণত হবে।

২০১৬ সাল থেকে প্রতি বছর এই প্রতিবাদ সংগঠিত হয়ে আসছে। এখান থেকেই উঠেছে নতুন কয়লা প্রকল্প বন্ধের দাবি, উঠেছে কয়লা রপ্তানির লাভে নতুন কর বসানোর দাবিও।

অস্ট্রেলিয়ার একাধিক রাজ্যে পরিবেশ কর্মী ও প্রতিবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, যার নিন্দা জানিয়েছে বিভিন্ন নাগরিক অধিকার গোষ্ঠী ও জাতিসংঘও।

অস্ট্রেলিয়া ইতিমধ্যেই বিশ্বের অন্যতম বড় কয়লা প্রস্তুতকারী রাষ্ট্রের স্থানে। প্রতিবাদের মধ্যেই আরও নতুন কয়লা, খনিজ তেল ও গ্যাসভিত্তিক প্রকল্পের পরিকল্পনা করছে দেশটির সরকার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত