আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

বাংলাদেশসহ ৭ দেশের শান্তিরক্ষীর বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ

বাংলাদেশসহ ৭ দেশের শান্তিরক্ষীর বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষার দায়িত্বে নিযুক্ত বাংলাদেশসহ সাতটি দেশের সেনা সদস্যরা বিভিন্ন সময়ে সে দেশের শিশুদের যৌন নির্যাতন করেছে। ২০১৪ সালে সংঘটিত এই অপরাধের বিষয়টি কয়েক সপ্তাহ আগে নিশ্চিতভাবে জানা গেছে।

নিউইয়র্কে গত শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরে এক আবেগঘন সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন এই সংস্থার অন্যতম সহকারী মহাসচিব এন্থনি ব্যানবারি।

যৌন নির্যাতনের শিকার বিভিন্ন শিশুর অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে জাতিসংঘ এই তথ্য প্রকাশ করে। বাংলাদেশ ছাড়া অভিযুক্ত অন্য দেশ গুলি হলো: ফ্রান্স, জর্জিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, নাইজার, সেনেগাল এবং অন্য আরেকটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ।

উল্লেখ্য, গৃহযুদ্ধ বিধ্বস্ত আফ্রিকার এই দেশটিতে শান্তি রক্ষায় সহায়তা দিতে ২০১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৭০০ সেনা মোতায়েন করা হয়। সে বছর সেপ্টেম্বর মাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করলে শান্তিরক্ষার দায়িত্ব ইইউর হাত থেকে জাতিসংঘের হাতে হস্তান্তর করা হয়। সেনা সদস্য ও পুলিশসহ জাতিসংঘের এই মিশনে মোতায়েন করা শান্তিরক্ষীর সংখ্যা প্রায় ১৩ হাজার। ৫০ টিরও বেশি দেশের সেনা ও পুলিশসদস্য এই বাহিনীতে রয়েছে।

শুক্রবারের সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এন্থনি ব্যানবারি। তিনি বলেন, জাতিসংঘের জন্য শান্তিরক্ষায় নিয়োজিত ব্যক্তিরা এমন জঘন্য কাজ করতে পারে, তা ভাবা যায় না। তিনি আশ্বাস দেন, ক্ষতিগ্রস্ত শিশুদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হবে। দায়বদ্ধতা ও সুবিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। জানা গেছে, নির্যাতিত শিশুদের মধ্যে বালক ও বালিকা রয়েছে ,যাদের বয়স ১০ থেকে ১৪ মধ্যে।

এদিকে জেনেভায় এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দায়বদ্ধতার অভাব ও সংশ্লিষ্ট দেশগুলো প্রতিকারমূলক ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণেই বারবার এমন ঘটনা ঘটে চলেছে বলে তিনি জানান। বেশ কিছুদিন থেকেই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষী সদস্যদের বিরুদ্ধে যৌন নির্যাতনের কথা শোনা গেলেও এই প্রথমবারের মতো জাতিসংঘের কোনো কর্মকর্তা প্রকাশ্যে অপরাধী সেনা সদস্যদের দেশের নাম প্রকাশ করলেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ সেনাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ তোলার পর গত বছর আগস্টে মহাসচিব বান কি-মুন সেখানে জাতিসংঘ মিশনের প্রধান বাবাকার গাইয়ে-কে বরখাস্ত করেন।

উল্লেখ্য, জাতিসংঘের নিয়ম অনুসারে, অপরাধী হিসাবে চিহ্নিত শান্তিরক্ষী সেনা বা পুলিশ সদস্যকে যার যার দেশে বিচারের সম্মুখীন করার নিয়ম রয়েছে। অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রেই সেনা পাঠানো দেশগুলো যথাযথ বিচারের বদলে পুরো বিষয়টি ধামাচাপা দিয়ে থাকে।

জাতিসংঘ সদর দপ্তরে কর্মরত বাংলাদেশের সেনা ও পুলিশ সদস্যদের সঙ্গে এ ব্যাপারে কথা বলার চেষ্টা হলেও তাঁরা কোনো মন্তব্য করেননি।

শেয়ার করুন

পাঠকের মতামত