আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

গাজায় বোমা হামলার চেয়েও বেশি প্রাণহানির শঙ্কা

গাজায় বোমা হামলার চেয়েও বেশি প্রাণহানির শঙ্কা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলার চেয়েও বেশি প্রাণহানি হতে পারে বিভিন্ন রোগে। এমন সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্ব সংস্থাটির মুখপাত্র মারগারেট হ্যারিস জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো না হলে ইসরায়েলি বোমা হামলায় যত মানুষ নিহত হয়েছেন তার চেয়েও বেশি মৃত্যু হতে পারে ব্যাপকহারে ছড়িয়ে পড়া রোগে।

স্থানীয় সময় মঙ্গলবার জেনেভায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'যুদ্ধবিধ্বস্ত গাজায় বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা সারিয়ে তোলা না গেলে ইসরায়েলি বোমা হামলায় যত মানুষ নিহত হয়েছেন, তার চেয়েও বেশি মৃত্যু হতে পারে সেখানে ব্যাপকহারে ছড়িয়ে পড়া বিভিন্ন রোগে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত প্রায় দুই মাসে গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় ৪০ শতাংশই শিশু। অনেকে ধ্বংসস্তূপের নিচে চিরদিনের জন্যে হারিয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে।

জাতিসংঘের কর্মকর্তারা গাজায় নির্বিচারে চালানো হত্যাকাণ্ডকে গণহত্যার সঙ্গে তুলনা করেছেন। এদিকে, মার্কিন অভিনেত্রীর ডাকে সাড়া দিয়ে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে হোয়াইট হাউসের সামনে পাঁচদিনের অনশনে বসেছেন রাজ্যের আইনপ্রণেতা ও ফিলিস্তিনি অধিকারকর্মীরা। স্থানীয় সময় সোমবার এক নিউজ কনফারেন্সে অধিকারকর্মীরা গাজায় যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলকে সহযোগিতার জন্য জো বাইডেনকে অভিযুক্ত করেন। ওই সময় তারা গাজায় দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

অনশনরতদের মধ্যে চিত্রশিল্পী, রাজনীতিবিদ এবং অধিকারকর্মীরা রয়েছেন। তাদের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকারে কর্মরত কর্মীরাও আহ্বান জানান। কিন্তু বাইডেন তাদের আহ্বানে সাড়া দিচ্ছে না, সে ধারাবাহিকভাবে ইসরায়েলকে সহযোগিতা করে যাচ্ছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) থেকে শুরু হওয়া চারদিনের যুদ্ধবিরতি শেষ হয় গতকাল সোমবার। যুদ্ধবিরতির শেষ দিনে আরও দুদিন যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ওই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়, সেই সঙ্গে জিম্মি করা হয় ২৪০ জনকে। এরপরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। দীর্ঘ প্রায় দুই মাস ধরে চলা এ যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ফিলিস্তিনি। সূত্র: আল-জাজিরা


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত