আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মোদি-মেলোনির সেলফি

মোদি-মেলোনির সেলফি

দুবাইতে অনুষ্ঠিত কপ-২৮ জলবায়ু সম্মেলনের ফাঁকে শনিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় দুই দেশের সরকার প্রধান নিজেদের ফ্রেম বন্দি করেছেন সেলফিতে।

 

সেলফিটি সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টু্ইটার) শেয়ার করে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বন্ধুদের সঙ্গে দেখা হওয়া সবসময়ই আনন্দের।’

এর আগে শুক্রবার সেলফিটি নিজের অ্যাকাউন্ট থেকে এক্সে পোস্ট করেন মেলোনি। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কপ-২৮ এ ভালো বন্ধু।’ এ সময় নিজেদের বন্ধুত্বের গভীরতা বুঝাতে মোদির ‘ডি’ আর মেলোনির ‘মেলো’ নিয়ে তিনি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘মেলোডি’।

মোদি শুক্রবার ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান, সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ও মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে দেখা করেছেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে দিনব্যাপী চারটি অধিবেশনে বক্তৃতা পর্ব ছিল মোদির।

আমিরাতে সফর শেষে মোদি লিখেছেন, ‘ধন্যবাদ, দুবাই! কপ-২৮ শীর্ষ সম্মেলনটি ফলপ্রসূ হয়েছে। আসুন আমরা সবাই মিলে একটি ভালো পৃথিবীর জন্য কাজ করা চালিয়ে যাই।’ তিনি তার সফরের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরে একটি ভিডিও শেয়ার করেছেন।

কপ-২৮ জলবায়ু সম্মেলনের আলোচনা

কপ-২৮-এর প্রধান কাজটি ছিল ২০১৫ সালের প্যারিস চুক্তির অধীনে বৈশ্বিক গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য পূরণের দিকে দেশগুলোর অগ্রগতির মূল্যায়ন। এখানে মূল লক্ষ্য ছিল ১.৫ ডিগ্রির বেশি বাড়তে না দেওয়া।

কপ বা কনফারেন্স অব পার্টিস-এর সদস্য দেশের নেতারা প্রতি বছর বৈশ্বিক জলবায়ু সংক্রান্ত সিদ্ধান্ত নিতে মিলিত হন। প্রথম কপ সম্মেলন ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়েছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত