আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মোদির ধন্যবাদ ভোটারদের

মোদির ধন্যবাদ ভোটারদের

মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে সহজ জয়ের হ্যাটট্রিক পূর্ণ করায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ফলাফলগুলো প্রমাণ করেছে ভারতের জনগণ সুশাসন ও উন্নয়নের রাজনীতিকেই বেছে নিয়েছে। খবর এনডিটিভির।

 

ভারতীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে ১৬৫টি, রাজস্থানের ১৯৯টি আসনের মধ্যে ১১৫টি ও ছত্তিশগড়ের ৯০টি আসনের মধ্যে ৫৬টিতে বিজেপি এগিয়ে ছিল৷ ভোটের মাঠে এমন পরিসংখ্যান এটাই নিশ্চিত করে যে রাজ্যগুলোতে সরকার গঠন করতে পারবে বিজেপি।

ইতিমধ্যে বেশ কয়েক রাউন্ড গণনা চলেছে। এরমধ্যে কিছু আসনের ফলাফল ঘোষণাও করা হয়েছে। সার্বিক পরিস্থিতি এটাই প্রমাণ করেছে ভোটের মাঠে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে মোদি ভোটারদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, জনতার জয়। সমর্থনের জন্য তিনি ভোটারদের আশ্বাস দেন যে বিজেপি তাদের কল্যাণে ‘অক্লান্তভাবে’ কাজ করবে।

তিনি আরও লিখেছেন, ‘আমরা জনতা জনার্দনের কাছে প্রণাম করি। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানের ফলাফলগুলো প্রমাণ করে, ভারতের জনগণ সুশাসন ও উন্নয়নের রাজনীতির পক্ষে দৃঢ়ভাবে রয়েছে। বিজেপিতেই তা আছে। আমি এই রাজ্যের জনগণকে তাদের অটল মনোবলের জন্য ধন্যবাদ জানাই। আমরা তাদের মঙ্গলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাব।’

প্রধানমন্ত্রী মোদিও আপ্রাণ প্রচেষ্টার জন্য বিজেপির কর্মীদের ধন্যবাদ জানিয়েছে বলেছেন, তারা প্রত্যেকেই ‘অনুকরণীয়’।

আরেকটি পোস্টে তেলেঙ্গানা নির্বাচন নিয়ে কথা বলেছেন মোদি। এই রাজ্যে জয় পেয়েছে কংগ্রেস। এই রাজ্যের ভোটারদেরও ধন্যবাদ জানিয়েছেন মোদি। কারণ ২০১৮ সালের নির্বাচনে এই রাজ্যে বিজেপি মাত্র একটি আসন পেয়েছিল এবার ক্ষমতাসীন দলটি পেয়েছে আটটি আসন। রাজ্যে বিজেপির প্রতি সমর্থন বাড়ছে বলেও মন্তব্য করেছেন মোদি।

রোববার সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে পৌঁছানোর কথা রয়েছে মোদির। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে ধারণা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত