আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

যুদ্ধবিরতি শেষেই গাজায় ইসরাইলি হামলা

যুদ্ধবিরতি শেষেই গাজায় ইসরাইলি হামলা

গাজায় যুদ্ধবিরতির নির্ধারিত সময় শেষ হওয়ার এক ঘন্টা আগেই হামলা চালানো শুরু করে ইসরাইল। পরবর্তী দুই ঘণ্টার ইসরাইলি হামলায় অন্তত ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে জাবালিয়া ও গাজা সিটিতে ৭ জন, খান ইউনিসে ও রাফাহে ১২ জন এবং অবরুদ্ধ গাজার কেন্দ্রে অবস্থিত আল-মাগাজি এলাকায় ইসরাইলি হামলায় আরও ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর আগে, যুদ্ধবিরতির নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই গাজায় আবারও বিমান হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরাইলের অভিযোগ, হামাসের পক্ষ থেকেই প্রথম ইসরাইলকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। বিষয়টিকে যুদ্ধবিরতি ভঙ্গের নিদর্শন হিসেবে বিবেচনা করে গাজায় পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সকাল ৭টায় যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা থাকলেও তার ঘণ্টাখানেক আগেই হামাস ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালায়।

আইডিএফ আরও জানিয়েছে, হামাস যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে রকেট হামলা চালিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করেছে।

আইডিএফ এমন অভিযোগ তুললেও হামাস এখনো আনুষ্ঠানিকভাবে এই অভিযোগের বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে গাজায় ইসরাইলি হামলার বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের একাধিক সংবাদমাধ্যম। সেগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতির সময় শেষ হওয়ার আগেই ইসরাইলের বিমান ও গোলন্দাজ বাহিনী গাজাকে কেন্দ্র করে ব্যাপক হামলা শুরু করেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীও নতুন করে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত