আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মার্কিন কর্মকর্তারা পাকিস্তানে যাচ্ছেন

মার্কিন কর্মকর্তারা পাকিস্তানে যাচ্ছেন

আফগানিস্তানসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে ডিসেম্বরেই ইসলামাবাদ সফর করবেন মার্কিন কর্মকর্তারা। রোববার জারি করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। খবর জিও নিউজের।

 

বি‍বৃতিতে দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, দুই দেশের পরামর্শ প্রক্রিয়াকে গতিশীল করার জন্য শিগগিরই পাকিস্তান সফর করবেন গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তারা।

বিবৃতিতে বলা হয়েছে, জনসংখ্যা, শরণার্থী এবং অভিবাসন ব্যুরোর সহকারি সেক্রেটারি অব স্টেট জুলিয়েটা ভালস নয়েস ৪ থেকে ৬ ডিসেম্বর দেশটিতে সফর করবেন।

ইউএস স্টেট ডিপার্টমেন্টের মতে, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার অংশীদারদের সঙ্গে দেখা করবেন নয়েস।

এছাড়াও সফরের সময় ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ও মার্কিন অভিবাসন পাইপলাইনে আফগান উদ্বাস্তুদের নিরাপদ, দক্ষ স্থানান্তর এবং পুনর্বাসন গতিশীল করার জন্য যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন তিনি।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, আফগানিস্তানের জন্য বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট ৭ থেকে ৯ ডিসেম্বর ইসলামাবাদ সফর করবেন এবং পাকিস্তানের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলিজাবেথ হর্স্ট ৯ থেকে ১২ ডিসেম্বর সফর করবেন।

তিনি আরও বলেছেন, ‘এই সফরগুলো আফগানিস্তানের পরিস্থিতিসহ বেশ কয়েকটি ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার একটি অংশ। এটি কেবল আফগানিস্তানের ইস্যুতে সীমাবদ্ধ নয়।’

ইসলামাবাদ ক্রমাগত তার অভ্যন্তরে সন্ত্রাসী হামলার জন্য কাবুলকে দায়ী করে আসছে। সম্প্রতি পাকিস্তানও তালেবান নেতৃত্বাধীন সরকারকে হাফিজ গুল বাহাদুর নামক জঙ্গিকে হস্তান্তর করতে বলেছিল কারণ তার গোষ্ঠীর সঙ্গে জড়িত সন্ত্রাসী বান্নুতে হামলা চালিয়েছে বলে অভিযোগ।

২৬ নভেম্বর নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ে আফগান আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত ও তিন সৈন্যসহ ১০জন আহত হয়েছেন।

পাকিস্তানও দেশে সন্ত্রাসী হামলার কারণে অবৈধ আফগান নাগরিকদের দেশ থেকে বিতাড়ন অব্যাহত রেখেছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত