আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

অর্থভাণ্ডার ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের

অর্থভাণ্ডার ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের

হোয়াইট হাউজের বাজেট প্রধান সোমবার মার্কিন কংগ্রেসকে সতর্ক করে বলেছেন, বছরের শেষ নাগাদ ইউক্রেনের জন্য নতুন তহবিল পাস করাতে না পারলে যুদ্ধক্ষেত্রে কিয়েভকে অসহায় আত্মসমর্থন করতে হবে। খবর এএফপির।

 

মার্কিন হাউজ স্পিকারের কাছে পাঠানো চিঠিতে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পরিচালক শালান্দা ইয়াং বলেছেন, ‘রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধকে সমর্থন করার সময় দ্রুত ফুরিয়ে আসছে। আমি স্পষ্ট করে বলতে চাই, কংগ্রেসের হস্তক্ষেপ ছাড়া বছরের শেষ দিকে ইউক্রেনকে সামরিক রসদ জোগানের বাজেট শেষ হয়ে যাবে। আর যুক্তরাষ্ট্র অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ বন্ধ করে দিলে যুদ্ধক্ষেত্রে অসহায় হয়ে পড়বে ইউক্রেন।’

প্রেসিডেন্ট জো বাইডেন অক্টোবরে কংগ্রেসকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন ও হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থনের জন্য জাতীয় নিরাপত্তা তহবিল থেকে ১০৬ বিলিয়ন ডলার সাহায়তা প্যাকেজ অনুমোদন করতে বলেছিলেন।

কিন্তু কয়েক মাস ধরে রিপাবলিকান দ্বন্দ্বের কারণে সংকটে ভুগছে মার্কিন কংগ্রেস। কট্টর-ডানপন্থী আইন প্রণেতারা বিশেষ করে যুদ্ধক্ষেত্রে কিয়েভকে যেন আর কোনো সহায়তা না দেওয়া হয় তার বিরোধিতা করেছেন।

বর্তমানের রিপাবলিকান হাউজ স্পিকার সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের স্বল্প পরিচিত মিত্র মাইক জনসন। ডানপন্থী অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থি ক্ষমতাচ্যুত হওয়ার পরে অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

কঠোর ভাষায় হোয়াইট হাউজের বাজেট ডিরেক্টরের লেখা চিঠিতে বলা হয়েছে, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে ও ইউক্রেনের জন্য তহবিল ফুরিয়ে যাবে। তহবিল ছাড়া এই পরিস্থিতি মোকাবিলা করার মতো কোনো জাদুকরী রাস্তা জানা নেই। আমাদের অর্থের অভাব একইসঙ্গে সময়ও প্রায় শেষ।

তিনি বলেন, আরও তহবিলের জোগান দিতে না পারলে শুধু যে ইউক্রেন যুদ্ধে হেরে যাবে তা নয়, বরং রাশিয়ার সামরিক বিজয়ের সম্ভাবনাও বেড়ে যাবে। আগামী বছর টেনে নিয়ে যাওয়ার মতো সমস্যা এটি নয়। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক রাষ্ট্র ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করার সময় এখনই। কংগ্রেসের কাজ করার সময় এসেছে।

ইউক্রেনও মরিয়া হয়ে আরও বিদেশি সাহায্যের জন্য চাপ দিচ্ছে কারণ রুশি বাহিনী কিয়েভের বহুমুখী পাল্টা আক্রমণ বন্ধ রেখে পূর্ব দিকে আক্রমণ বাড়িয়েছে। যুদ্ধ তৃতীয় শীতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পশ্চিমা সামরিক সরঞ্জামসহ এই গ্রীষ্মে ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক চাপ সত্ত্বেও ফ্রন্টলাইন স্থির রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও হামাসকে তাদের প্রতিবেশী গণতান্ত্রিক দেশের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে বাইডেন অক্টোবরে যে সহায়তা প্যাকেজ ঘোষণার দাবি করেছিলেন তাতে ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলার ও ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলার বরাদ্ধ রাখার কথা ছিল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইউক্রেনকে ৪০ বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা দিয়েছে।

এদিকে ইউক্রেন ইস্যুও বাইডেনের পুনর্নির্বাচনের সম্ভাবনার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কারণ জরিপ বলছে ভোটাররা মনে করছেন কিয়েভকে সহায়তার ক্ষেত্রে বাড়াবাড়ি করছে যুক্তরাষ্ট্র।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত