আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহা্র

মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহা্র

ভারত সরকার মালদ্বীপ থেকে তাদের সৈন্য প্রত্যাহার করতে সম্মত হয়েছে। রোববার এ কথা নিশ্চিত করেছেন দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। খবর রয়টার্সের।

 

‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতি পরিবর্তন করার জন্য প্রচারণা চালিয়ে ও প্রায় ৭৫ সদস্যের একটি ছোট ভারতীয় সামরিক উপস্থিতি অপসারণের প্রতিশ্রুতি দিয়ে সেপ্টেম্বরে মালদ্বীপের ক্ষমতায় আসেন মুইজ্জু।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের আলোচনায় ভারত সরকার তাদের সেনা অপসারণে সম্মত হয়েছে। আমরা উন্নয়ন প্রকল্প সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতেও সম্মত হয়েছি।’

ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কপ-২৮ জলবায়ু সম্মেলনের ফাঁকে আলোচনার পরে মুইজ্জু এই মন্তব্য করেছেন।

ভারত মালদ্বীপকে কিছু সামরিক সরঞ্জাম সরবরাহ, দুর্যোগ মোকাবিলায় সহায়তা ও সেখানে একটি নৌ ডকইয়ার্ড তৈরিতে সহায়তা করেছে।

নয়াদিল্লিতে ভারতের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বিষয়টি নিয়ে ভারত ও মালদ্বীপের মধ্যে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই ভারতের সহায়তার গুরুত্ব স্বীকার করেছে।

তিনি আরও বলেছেন, মালদ্বীপ এই (ভারতীয়) প্ল্যাটফর্মগুলোর উপযোগিতা স্বীকার করেছে... কীভাবে তাদের সচল রাখা যায় সে বিষয়ে আলোচনা চলছে। উভয় পক্ষ যে কোর গ্রুপ গঠন করতে সম্মত হয়েছে তারা কীভাবে এটিকে এগিয়ে নেওয়া সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি।

ভারত ও চীন এই অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। মুইজ্জুকে চীনপন্থী হিসেবে বিবেচনা করা হয়।

ভারত মালদ্বীপকে দুটি হেলিকপ্টার ও একটি ডর্নিয়ার বিমান দিয়েছিল। এগুলা পরিচালনার জন্য বেশিরভাগ ভারতীয় সামরিক কর্মী দ্বীপটিতে ছিলেন।

গত মাসে শপথ গ্রহণের সময় মুইজ্জু বলেছিলেন, তিনি নিশ্চিত করবেন যে তার দেশে কোন বিদেশি সামরিক উপস্থিতি নেই।

তিনি ভারতের ভূ-বিজ্ঞান বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে ভারতীয় সেনা প্রত্যাহারের অনুরোধ করেছিলেন। তিনি মুইজ্জুর অভিষেক অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত