আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

সৌদি আরব ও আমিরাত সফরে পুতিন

সৌদি আরব ও আমিরাত সফরে পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক দিনের সফরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন। মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এই ঘোষণা দিয়েছে। দুই দেশ সফরে পুতিন হামাস ও ইসরাইলের মধ্যকার চলমান সংঘাত নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে চলতি সপ্তাহে মস্কো সফর করবেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

 

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বুধবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন পুতিন। আলোচনায় থাকবে দ্বিপক্ষীয় সম্পর্ক, হামাস ও ইসরায়েলের সংঘাত ও অপর আন্তর্জাতিক ঘটনাবলী। পেসকভ বলেছেন, ওপেকপ্লাসের অধীনে তেলের উত্পাদন কমানোর বিষয়টিও এজেন্ডায় থাকবে। পুতিনের মধ্যপ্রাচ্য সফরের কথা প্রথম ঘোষণা দেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ।

তবে তিনি সফরের কোনো তারিখ জানাননি। এমন সময় পুতিন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দুটি দেশ সফর করবেন যখন অঞ্চলটিতে নিজেকে একজন মধ্যস্থতাকারী হিসেবে হাজির করতে চাইছে মস্কো। পেসকভ বলেছেন, বৃহস্পতিবার ক্রেমলিনে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করবেন পুতিন। অক্টোবরে চীন সফর করেছেন রুশ প্রেসিডেন্ট। সম্প্রতি বেশ কয়েকটি সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশও সফর করেন তিনি।

মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইউক্রেন থেকে শিশুদের অপহরণে তাকে ব্যক্তিগতভাবে দায়ী করে এই পরোয়ানা জারি করা হয়। এটি জারির পর দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া থেকে বিরত থাকেন তিনি। কারণ দেশটিতে পদার্পণ করলে তাকে গ্রেফতারে আইনত বাধ্য ছিল দক্ষিণ আফ্রিকা। তবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আইসিসির প্রতিষ্ঠাকালীন চুক্তিতে স্বাক্ষর করেনি। ফলে তাদের ওপর কোনো বাধ্যবাধকতা নেই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত