আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সিএনএন-এর পর্দায় ‘ওবামা নিহত’

সিএনএন-এর পর্দায় ‘ওবামা নিহত’

মিডিয়ার সামান্য ভুলের কারণে বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ‘নিহত’ হয়েছেন। এ রকম সংবাদই প্রকাশ পেয়েছে খোদ মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন টেলিভিশনে। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন হত্যা নিয়ে সংবাদ প্রকাশ করতে গিয়ে ‘ওসামার’ স্থলে ভুল করে ‘ওবামা’ লেখা হয় টিভি চ্যানেলটির নিউজ স্ক্রলে। টিভির নিউজ অ্যাঙ্কর রাইটার ভুল করে এটি লেখেন। তবে সংবাদটি পাঠ করার সময় সংবাদ পাঠিকার ভুল হয়নি। তিনি ওবামা না বলে ওসামাই বলেছেন। 

ওসামা বিন লাদেন হত্যা নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে জোর বির্তক। আর তা উসকে দিয়েছেন মার্কিন বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিলের দুই প্রাক্তন সদস্য। তারা নিজেদেরকে লাদেনের হত্যাকারী হিসেবে তুলে ধরেছেন। আর এতেই বেধে গেছে গোলমাল। নেভি সিলের দুই প্রাক্তন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশের গণমাধ্যমে ঝড় ওঠে। গণমাধ্যমগুলো এই খবরটিকে ফলাও প্রচার করে। সিএনএন টিভি রোববার এ ব্যাপারে সংবাদ প্রচার করছিল। এক সময় চ্যানেলটির স্ক্রলে ‘সিল হু ক্লেইমস হি কিলড ওবামা আন্ডার অ্যাটাক’ শিরোনাম লেখা উঠে আসে। এটি স্ক্রলে ৫০ সেকেন্ড ধরে চলছিল। বিষয়টি যুক্তরাষ্ট্রে হৈ চৈ ফেলে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় সমালোচনা-আলোচনার ঝড়। রিচার্ড নামের এক ব্যক্তি টুইটারে লিখেছেন, ‘আমাদের অধিকাংশই প্রেসিডেন্ট ওবামা এবং লাদেনের মধ্যে তফাত করতে জানে না।’ পিটন হেড নামের অপর একজন রসিকতা করে লিখেছেন, ‘কেউ চাইলে গোয়েন্দাদের খবর দিতে পারো। ওবামা খুন হয়েছেন!’ অনেকে আবার ওবামার নিহত হওয়ার খবর সত্য বলে ধরে নেন। তাদের একজন টুইটারে লিখেছেন, ‘নেভি সিল আয়ত্বের বাইরে চলে গেছে। তাদের শাস্তি হওয়া উচিত। ফক্স নিউজের এক রিপোর্টার মজা করে বলেছেন, ‘প্রেসিডেন্ট ওবামা ঘোষণা দিয়েছেন তিনি মারা গেছেন। সিএনএনের সংবাদ কর্মী টিভির স্ক্রলে এটি ভুল করে লিখেছেন নাকি ইচ্ছা করেই লিখেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুই মাসে আগে জাপানের প্রধানমন্ত্রী ভারত সফরকালে তার নাম ভুলভাবে বলায় ভারতের রাষ্ট্রীয় টিভি চ্যানেল দূরদর্শনের এক সংবাদ পাঠিকা চাকরি হারান।

শেয়ার করুন

পাঠকের মতামত