আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

নার্গিসের নোবেল পুরস্কার গ্রহণ করলো সন্তানরা

নার্গিসের নোবেল পুরস্কার গ্রহণ করলো সন্তানরা

কারাগারে বন্দী ইরানি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদির হয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছেন তারা যমজ ছেলে-মেয়ে।

 

কারাগার থেকে পাঠানো ও তার সন্তানদের মাধ্যমে পাঠ করা বার্তায় তিনি ইরানের ‘অত্যাচারী’ সরকারের নিন্দা করেছেন। তিনি বলেন, ‘ইরানের জনগণ অধ্যবসায়ের সঙ্গে দমন-পীড়ন ও কর্তৃত্ববাদের জয় করবে। কোনো সন্দেহ নেই, এটা নিশ্চিত।’ খবর বিবিসির।

সাহিত্য, বিজ্ঞান ও অর্থনীতিতে অন্যান্য নোবেল পুরস্কারের সঙ্গে রোববার অসলোতে সম্মানজনক শান্তি পুরস্কার তুলে দেওয়া হয়।

নার্গিস বহু বছর ধরেই ইরানের একজন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব। ৫১ বছর বয়সের এই নারী ২০১০ সাল থেকে কারাগারে রয়েছেন এবং মোট ১৩ বার গ্রেপ্তার, ৫ বার দোষী সাব্যস্ত ও সর্বশেষ মোট ৩১ বছরের সাজা পেয়েছেন।

বর্তমানে তিনি ‘অপপ্রচার ছড়ানোর’ দায়ে কারাবন্দী আছেন।

রাজনৈতিক কর্মী তাগি রহমানি তার স্বামী। দুই সন্তানের সঙ্গে তিনিও প্যারিসে নির্বাসিত জীবন পার করছেন। বহু বছর ধরে পরিবারের সঙ্গে নার্গিসের কোনো দেখা নেই। ইরান থেকে পাঠানো নার্গিসের একটি চিঠি পড়ে শুনিয়েছেন তার ১৭ বছর বয়সের যমজ সন্তান কিয়ানা ও আলি রহমানি। বক্তৃতাটি ফারসি ভাষায় ছিল। নার্গিস চিঠিতে লিখেছেন, ‘আমি একটি কারাগারের উঁচু, ঠাণ্ডা দেয়ালের আড়াল থেকে এই বার্তা লিখছি।’

চিঠিতে তিনি তরুণ ইরানিদের প্রশংসা করেছেন যারা রাস্তা ও পাবলিক প্লেসগুলোকে ব্যাপক গণপ্রতিরোধের জায়গাতে রূপান্তরিত করেছে। বিশেষ করে মাহসা আমিনির মৃত্যুর পরে গত বছর শুরু হওয়া বিক্ষোভের কথা উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, ‘প্রতিরোধ জীবন্ত ও সংগ্রাম দুর্বল হয়নি। প্রতিরোধ ও অহিংসা আমাদের সেরা কৌশল- এটি একই কঠিন পথ যেখানে ইরানিরা পর্যন্ত আজ হেঁটেছে, তাদের ঐতিহাসিক চেতনা ও তাদের সম্মিলিত ইচ্ছার জন্য কৃতজ্ঞতা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত