আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পাকিস্তানি পুলিশ দুর্নীতির শীর্ষে

পাকিস্তানি পুলিশ দুর্নীতির শীর্ষে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পাকিস্তান (টিআইপি) শনিবার দেশটিতে একটি জরিপ প্রকাশ করেছে। জরিপে দেশটির কোন প্রতিষ্ঠান কতটুকু দুর্নীতিগ্রস্ত তা উঠে এসেছে। ফলাফল অনুযায়ী সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছে পাকিস্তান পুলিশ।

 

টিআইপি জাতীয় দুর্নীতি সমীক্ষা-২০২৩ অনুযায়ী শীর্ষ তিনটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে বিচার বিভাগও রয়েছে। বাকি দুটি হলো পুলিশ (দুর্নীতিতে শীর্ষে) ও টেন্ডার এবং ঠিকাদারি বিভাগ।

পরের ধাপে রয়েছে দেশটির শিক্ষা, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার, ভূমি প্রশাসন এবং শুল্ক, আবগারি ও আয়কর বিভাগ।

প্রতিবেদন অনুযায়ী, পাবলিক সার্ভিসের মধ্যে সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয়েছে পাকিস্তানের বিচার বিভাগে যার পরিমাণ গড়ে সর্বোচ্চ ২৫ হাজার ৮৪৬ রুপি। আর খাইবার পাখতুনখাওয়ার বিচার ব্যবস্থায় কাজের জন্য গড়ে সর্বোচ্চ ঘুষ দেওয়া হয়েছে ১ লক্ষ ৬২ হাজার রুপি।

পাঞ্জাব প্রদেশে একজন নাগরিক গড়ে পুলিশে চাকরির জন্য সর্বোচ্চ ঘুষ দিয়েছেন ২১ হাজার ১৮৬ রুপি। আর বেলুচিস্তানে একজন নাগরিক স্বাস্থ্য সেবার জন্য গড়ে সর্বোচ্চ ঘুষ দিয়েছেন ১ লাখ ৬০ হাজার রুপি।

এনসিপিএস ২০২৩ অনুযায়ী জাতীয় পর্যায়ে দুর্নীতির প্রধান কারণ হল মেধার অভাব (৪০ শতাংশ)। প্রাদেশিক স্তরের মধ্যে সিন্ধুতে (৪২ শতাংশ), কেপিতে (৪৩ শতাংশ) ও বেলুচিস্তানে (৪৭ শতাংশ) মেধার অভাবকে দুর্নীতির একটি প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। পাঞ্জাবে (৪৭ শতাংশ) দুর্নীতির প্রধান কারণ হিসেবে ব্যক্তিগত লাভের আশায় আমলাতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যবহারকে দেখানো হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত