আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

দক্ষিণ চীন সাগরে উত্তেজনা

দক্ষিণ চীন সাগরে উত্তেজনা

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন ও চীনের নৌকার মধ্যে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল শনি ও রোববার। এর প্রতিবাদে সোমবার চীনের রাষ্ট্রদূতকে তলব করে ফিলিপাইন।

 

এদিকে ‘বিপজ্জনক ও অস্থিতিশীল আচরণ’ বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ফিলিপাইন কোস্টগার্ডের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ চীন সাগরে অবস্থিত স্কারবোরো শোল ও সেকেন্ড থমাস শোলে থাকা জেলেদের জন্য সরবরাহ নিয়ে যাওয়া ফিলিপাইনের নৌকার দিকে চীনা জাহাজ থেকে পানি ছোড়া হচ্ছে। এছাড়া সেকেন্ড থমাস শোল এলাকায় ফিলিপাইন ও চীনের নৌকার মধ্যে সংঘর্ষও হয়েছে।

২০১২ সালে ফিলিপাইনের কাছ থেকে স্কারবোরো শোলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চীন। আর চীনের আগমন ঠেকাতে ১৯৯৯ সালে ফিলিপাইনের নৌবাহিনী সেকেন্ড থমাস শোলে ইচ্ছে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি জাহাজ ফেলে রেখেছে।

সেকেন্ড থমাস শোলকে নিজেদের মনে করে কয়েকটি দেশ। সোমবার চীনের রাষ্ট্রদূতকে তলব করে তাকে বহিষ্কার করা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ফিলিপাইন।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার বলেছে, দক্ষিণ চীন সাগরে চীনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। ‘বিপজ্জনক ও অস্থিতিশীল আচরণ’ বন্ধ করতে বেইজিংয়ের প্রতি আহ্বানও জানিয়েছে দেশটি।

দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজেদের দাবি করে চীন। তবে এই দাবির কোনো বৈধ ভিত্তি নেই বলে ২০১৬ সালে রায় দিয়েছিল একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। যুক্তরাষ্ট্র চীনকে ট্রাইব্যুনালের ঐ রায় মেনে চলার আহ্বান জানিয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত