আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

জার্মানিতে ইহুদি বিদ্বেষের প্রতিবাদ

জার্মানিতে ইহুদি বিদ্বেষের প্রতিবাদ

জার্মানিতে ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষের ঘটনার প্রতিবাদ জানালেন হাজারো মানুষ। ব্রাসেলসেও প্রচুর মানুষ প্রতিবাদ জানিয়েছেন।

 

বার্লিনে রোববার প্রবল বৃষ্টি পড়ছিল। তবে সেই বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছিলেন প্রতিবাদ জানাতে। ৭ অক্টোবর হামাস ইসরায়েলে গিয়ে আক্রমণ করার পর থেকে জার্মানিতে ইহুদি বিদ্বেষের ঘটনা বেড়েছে। তারই প্রতিবাদে মিছিল করেন হাজারো মানুষ।

এই মিছিলের প্রধান স্লোগান ছিল, ‘এখন আর কিছুতেই নয়’। নাৎসি আমলে ইহুদিদের প্রতি অত্যাচারের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই স্লোগান দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, তিন হাজার দুইশর মতো মানুষ বিক্ষোভ করেছেন। তবে উদ্যোক্তারা বলেছেন, ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেবেন।

জার্মানিতে ইহুদিদের সেন্ট্রাল কাউন্সিলের প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘আমি মনে করিনা সবকিছু হাতের বাইরে চলে গেছে। এখনো সবকিছু ঠিক করার সুয়োগ আছে। তবে প্রথমে স্বীকার করতে হবে... কয়েক বছরে বেশ কিছু ভুল হয়েছে। এটাই তো স্বীকার করা হচ্ছে না।’

জার্মানিতে সম্প্রতি বেশ কয়েকটি ফিলিস্তিনপন্থি সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। কারণ, অতীতে বেশ কয়েকটি সমাবেশ থেকে ইহুদি বিরোধী স্লোগান উঠেছে।

তাছাড়া স্কুল, সিনাগগ ও ইহুদিদের বিরুদ্ধে বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনা ঘটেছে। তবে রোববার বর্লিনে একটি ফিলিস্তিনপন্থি সমাবেশও হয়েছে। পুলিশ জানিয়েছে, সেখানে দুই হাজার পাঁচশ মানুষ যোগ দিয়েছিলেন।

ব্রাসেলসেও চার হাজার মানুষ ইহুদি বিদ্বেষের প্রতিবাদ জানিয়েছেন। এর আগে লন্ডন ও প্যারিসে এই ধরনের প্রতিবাদ দেখানো হয়েছে। ব্রাসেলসের সমাবেশে যোগ দিতে আসা মানুষরা বলেছেন, ইহুদি বিদ্বেষের প্রতিবাদ জানাবার জন্য ইহুদি হওয়ার দরকার হয় না। যে কেউ এই প্রতিবাদ জানাতে পারেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত