আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ইউক্রেনে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য

ইউক্রেনে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য

ইউক্রেনের মাটিতে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের সমুদ্র সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালী করার জন্য ইউক্রেনকে দুইটি মাইনহান্টার যুদ্ধজাহাজ দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ নৌবাহিনী রয়েল নেভির বরাত দিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সিনেটে ভাষণ দেবেন তিনি।

 

ব্রিটিশ প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস বলেছেন, জাহাজগুলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন কৃষ্ণ সাগরে রপ্তানিপথ পুনরায় খুলতে সহায়তা করবে। কিন্তু কীভাবে জাহাজ দুটি কৃষ্ণ সাগরে প্রবেশ করবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। প্রতিরক্ষা সচিব বলছেন, ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সমর্থন করতে নরওয়ের সঙ্গে জোট বেঁধেছে যুক্তরাজ্য। রাশিয়ার আগ্রাসন থেকে যুক্তরাজ্যের পাশাপাশি ইউক্রেনকে রক্ষা করতে চায় নরওয়ে।

গ্রান্ট শ্যাপস বলেছেন, যুক্তরাজ্য, নরওয়ে ও আমাদের মিত্ররা ইউক্রেনের সামুদ্রিক সক্ষমতাকে শক্তিশালী করার জন্য একটি নতুন প্রচেষ্টা শুরু করেছে। ব্রিটিশ নৌবাহিনী ইউক্রেনীয় ক্রুদের কীভাবে জাহাজগুলো ব্যবহার করতে হয়, সে বিষয়ে আগেই প্রশিক্ষণ দিয়েছে। তবে কৃষ্ণসাগরে প্রবেশ নিয়ে প্রশ্ন রয়ে গেছে। গত ছয় মাসে, ক্রিমিয়াতে রাশিয়ার কৃষ্ণসাগরের নৌবহরকে লক্ষ্য করে ইউক্রেন ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার সফলভাবে করেছে।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করার পর রাশিয়ার নৌবাহিনী দেশটির কৃষ্ণসাগরীয় বন্দরগুলো অবরোধ করে, যার ফলে শস্য রপ্তানিতে জটিলতায় পড়ে কিয়েভ। ঐ সময় ইউক্রেনের ২০ মিলিয়ন টন শস্য বন্দরগুলোতে আটকা পড়ে। ইউক্রেন সূর্যমুখী তেল, বার্লি, ভুট্টা ও গমের মতো ফসলের জন্য বিশ্বের বৃহত্তম সরবরাহকারী।

২০২২ সালের জুলাইয়ে, তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় একটি চুক্তিতে সম্মত হয়। যেখানে বলা হয়েছিল ইউক্রেন তার কৃষ্ণসাগর বন্দর থেকে নিরাপদে শস্য রপ্তানি করতে পারবে। চলতি বছরের জুলাইয়ে সেই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় রাশিয়া।

এদিকে ইউক্রেনকে সহায়তা করা নিয়ে মার্কিন সিনেটের সঙ্গে বাইডেনের সংঘাত চলছে। ইউক্রেন ও ইসরায়েলকে দেওয়ার জন্য ১০ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজের এখনো অনুমোদন দেয়নি মার্কিন সিনেট। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাইডেনের সঙ্গে সামরিক ও আর্থিক সাহায্যের বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি। ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টি ফোর এ খবর জানিয়েছে।

হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। হোয়াইট হাউজ জানিয়েছে, কংগ্রেসে এই প্যাকেজ অনুমোদিত না হলে, যুক্তরাষ্ট্র আর ইউক্রেনকে কোনো সাহায্য করতে পারবে না। এর ফলে সুবিধা পাবে রাশিয়া। প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আর্জেন্টিনা গেছেন জেলেনস্কি। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আজ মঙ্গলবার সিনেটে ভাষণ দেবেন তিনি।

সিনেটের এক জন কর্মকর্তা জানিয়েছেন, ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার ও রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল একইভাবে মঙ্গলবার সকালে জেলেনস্কিকে সিনেটার সভায় আমন্ত্রণ জানিয়েছেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি রবিবার বিবৃতি দিয়ে জানান, জেলেনস্কি ও বাইডেনের মধ্যে বৈঠক হবে। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সাহায্য করা নিয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে ভবিষ্যতে দুদেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হবে।

ইউক্রেনের প্রেসিডেন্টের অফিস সূত্রে জানা যায়, এই সফরে জেলেনস্কি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে। বিশেষ করে অস্ত্র তৈরির যৌথ প্রকল্প ও এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা হবে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত