আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

জীবাশ্ম জ্বালানি শেষ হোক

জীবাশ্ম জ্বালানি শেষ হোক

দুবাইয়ে জাতিসংঘের জলবায়ুবিষয়ক কপ-২৮ সম্মেলনের সমাপনী দিনের এক দিন আগে সোমবার জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে দুর্বল একটি খসড়া চুক্তি নিয়ে বিভিন্ন দেশের তুমুল সমালোচনা হয়। এদিন বেশি আলোচনার জন্ম দিয়েছে ভারতীয় এক কিশোরীর অভিনব প্রতিবাদ নিয়ে। ১২ বছরের এ কিশোরী, জলবায়ু কর্মী লিসিপ্রিয়া কাংগুজাম মাথার ওপরে একটি ব্যানার ধরে আচমকা মঞ্চে দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়েন। ব্যানারে লেখা ছিল : ‘শেষ হোক জীবাশ্ম জ্বালানি। রক্ষা পাক আমাদের পৃথিবী, আমাদের ভবিষ্যৎ।

 

এই সম্মেলনের সবচেয়ে বড় অর্জন জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল গঠন চূড়ান্ত হওয়া। তারপরও সম্মেলনে ভারতীয় এ কিশোরীর নতুন করে প্রতিবাদের ভাষা বেশ আলোচনার জন্ম দিয়েছে। দর্শকশ্রোতাদের করতালির মধ্যে পরে তাকে সরিয়ে নেওয়া হয়।

কপ-২৮-এর মহাপরিচালক রাষ্ট্রদূত মজিদ আল সুয়াইদি কিশোরী লিসিপ্রিয়ার প্রতিবাদ প্রসঙ্গে বলেন, তিনি কপ-২৮ সম্মেলনে অল্পবয়সিদের এমন উদ্যমের প্রশংসা করেন। লিসিপ্রিয়ার জন্য আরেক বার হাততালি দিতে দর্শকশ্রোতাদের অনুরোধও জানান তিনি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এই জাতিসংঘ জলবায়ু আলোচনায় মানুষের বিক্ষোভের ওপর কড়াকড়ি আছে। সম্মেলনে নিষিদ্ধ হয়েছে অনেক সংগঠিত গোষ্ঠী এমনকি অনেক রাজনৈতিক দল এবং শ্রমিক ইউনিয়নও। জলবায়ু পরিবর্তনের রাশ টেনে ধরতে জীবাশ্ম জ্বলানির ব্যবহার ক্রমশ কমিয়ে আনা নিয়ে গত শনিবারেই বিরোধে জড়ায় বিভিন্ন দেশ। কয়েকটি দেশ চাইছে, কপ-২৮-এর আলোচনায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার করা বা না করা নিয়ে নয়, বরং জলবায়ু দূষণ কমিয়ে আনার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হোক। আর বরাবরের মতোই এবারও জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিরোধিতা করছে জ্বালানি তেল উত্পাদনকারী দেশগুলো।

সোমবার সম্মেলনের দেশগুলো চূড়ান্ত চুক্তির একটি নতুন খসড়ায় উপনীত হয়েছে। কিন্তু খসড়ায় জীবাশ্ম জ্বালানির পর্যায়ক্রমে অবসান ঘটানোর বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি; যেটি ইউরোপীয় ইউনিয়নসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে থাকা বহু উন্নয়নশীল দেশের মূল দাবি।

এই দেশগুলো নতুন খসড়া নিয়ে তুমুল সমালোচনা শুরু করেছে। আগের খসড়ায় জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধের প্রতিশ্রুতি ছিল। পরেরটিতে তা না থাকায় দেশগুলো হতাশ হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন আরো কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। চুক্তির খসড়া বিষয়বস্তু আরো বলিষ্ঠ করার আহ্বান জানিয়েছে তারা। ছোট ছোট কয়েকটি দ্বীপ দেশও বলছে, নতুন খসড়া পুরোপুরি অপর্যাপ্ত এবং জীবাশ্ম জ্বালানির বিষয়ে খুবই দুর্বল কথা বলা হয়েছে এতে। জলবায়ু-সংকটের জন্য মূলত জীবাশ্ম জ্বালানি দায়ী। তাই জীবাশ্ম জ্বালানির যুগ শেষ করতে এর আগেই দেশগুলোকে আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘ প্রধান। জীবাশ্ম জ্বালানি নিয়ে চুক্তির নতুন খসড়ায় অংশ নিতে যাওয়া সবগুলো দেশকেই একমত হতে হবে, নতুবা চুক্তি ভেঙে পড়বে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত