আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পার্লামেন্টে ‘হুলস্থুল’ কাণ্ড

পার্লামেন্টে ‘হুলস্থুল’ কাণ্ড

ভারতের পার্লামেন্টের লোকসভায় ‘হুলস্থুল’ কাণ্ড ঘটেছে বুধবার দুপুরে। স্থানীয় সময় দুপুর ১ টার দিকে অধিবেশন চলাকালে বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘন করে দুই ব্যক্তি। তারা আচমকাই সংসদে প্রবেশ করে স্লোগান দিতে দিতে ‘রঙ বোমা’ ছুড়তে থাকে। এতে সংসদ সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

 

হাউজেরর সিসিটিভি ফুটেজে গাঢ় নীল রঙের শার্ট পরা একজনকে দেখা গেছে। আটক এড়াতে তিনি ডেস্কের ওপর দিয়েই লাফিয়ে পালাতে চেষ্টা করেছিলেন। দ্বিতীয়জনকে দর্শকদের গ্যালারিতে ধোঁয়া উড়াতে দেখা গেছে। দুজনকেই পরবর্তীতে আটক করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।

ঘটনার পর ভারতীয় সময় দুপুর ২টায় লোকসভা পুনরায় শুরু হয়। শুরুর আগে স্পিকার ওম বিড়লা সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি ও দিল্লি পুলিশকে সহায়তা করতে বলেছি। দুজনকেই আটক হয়েছে ও তাদের সঙ্গে থাকা জিনিসপত্রও জব্দ করা হয়েছে। সংসদের বাইরে থাকা দুই ব্যক্তিকে (সাগর শর্মা ও ডি মনোরঞ্জন নামে শনাক্ত করা হয়েছে) গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে সংবাদ সংস্থা এএনআই-এর ফুটেজে দেখা গেছে, বিশৃঙ্খলার কয়েক সেকেন্ড আগে হঠাৎ করে ওকে ধর, ওকে ধর চিৎকার শোনা যায়। এ সময় উপস্থিত ছিলেন কংগ্রেস এমপি রাহুল গান্ধী ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি এবং অনুপ্রিয়া প্যাটেল।

তবে নিরাপত্তারক্ষীরা নন দুজনকে ধরেছেন লোকসভারই দুই এমপি বহুজন সমাজ পার্টির (বিএসপি) মালুক নাগর ও রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) হনুমান বেনিওয়াল। মালুক উত্তরপ্রদেশের বিজনৌরোর এমপি। হনুমান রাজস্থানের নাগৌর কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। তিনি আরএলপি দলের প্রেসিডেন্ট।

দুই অনুপ্রবেশকারীর কাছ থেকে দর্শনার্থী পাস উদ্ধার করা হয়েছে। পাসগুলো কর্ণাটকের মাইসুরুর বিজেপি এমপি প্রতাপ সিমহার অফিস থেকে ইস্যু করা হয়েছিল। নিয়ম অনুযায়ী যে কোনো দর্শনার্থীকে পার্লামেন্টে প্রবেশের অনুমতি দেওয়ার আগে পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে হয়।

কংগ্রেস এমপি কার্তি চিদাম্বরম এনডিটিভিকে বলেন, তিনি প্রাথমিকভাবে ভেবেছিলেন দর্শক গ্যালারি থেকে কেউ পড়ে গেছে। দ্বিতীয় ব্যক্তি লাফ দেওয়ার পরেই আমি বুঝতে পেরেছিলাম যে এটি একটি নিরাপত্তা লঙ্ঘন ছিল... বিষাক্ত গ্যাস হতে পারে। একজন লোক স্পিকারের চেয়ারের দিকে ছুটে যাচ্ছিল। এটি একটি গুরুতর নিরাপত্তা লঙ্ঘন বিশেষ করে ১৩ ডিসেম্বর, যেদিন ২০০১ সালে সংসদে হামলা হয়েছিল।’

তৃণমূল কংগ্রেস এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় এটিকে ‘ভয়াবহ অভিজ্ঞতা’ বলেছেন। কেউ তাদের উদ্দেশ অনুমান করতে পারেনি... কেন তারা এটা করছে? আমরা সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম কিন্তু এটা ছিল নিরাপত্তার ত্রুটি!

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত