আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

১৫ এমপি বরখাস্ত

১৫ এমপি বরখাস্ত

ভারতের লোকসভায় নিরাপত্তাভঙ্গের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শাস্তির মুখে বিরোধী এমপিরা। রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে মোট ১৫ এমপিকে বরখাস্ত করা হয়েছে। সংসদে অসাংবিধানিক আচরণ ও সভার কাজে বাধা দেওয়ার জন্য এই শাস্তি পেয়েছেন তারা।

 

এনডিটিভি জানিয়েছে, বরখাস্ত হওয়া ১৪ জন এমপি লোকসভার আর একজন রাজ্যসভার। ১৪ জনের মধ্যে নয়জন কংগ্রেস, দুইজন সিপিএম, একজন সিপিআই ও দুইজন ডিএমকে দলের।

বরখাস্তরা হলেন, কংগ্রেসের মানিকম ঠাকুর, মো জাভেদ, ভি কে শ্রীকান্দন, বেনি বেহানান, ডিএমকে সাংসদ কে কানিমোঝি ও এসআর পার্থিবন, সিপিএমের পিআর নটরাজন ও এস ভেঙ্কটেশান এবং সিপিআইয়ের কে সুব্বারায়ণ।

ভারতের পার্লামেন্টে ‘হুলস্থুল’ কাণ্ডভারতের পার্লামেন্টে ‘হুলস্থুল’ কাণ্ড
এদিকে তৃণমূল কংগ্রেসের এমপি ডেরেক ও’ব্রায়েনকে আগেই বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ‘অসংসদীয় আচরণের’ অভিযোগ রয়েছে। তৃণমূলের বক্তব্য, ডেরেক বুধবারের নিরাপত্তাভঙ্গের বিষয়ে রাজ্যসভায় আলোচনা দাবি করেছিলেন।

বরখাস্ত হওয়া সত্ত্বেও তিনি হাউজ ছেড়ে যেতে আপত্তি জানিয়েছিলেন। বিষয়টি বিজেপির পীযূষ গয়ালের একটি প্রস্তাবের পরে হাউজের বিশেষাধিকার কমিটিতে পাঠানো হয়েছে।

কংগ্রেসের রাজ্যসভা এমপি কেসি ভেনুগোপাল স্থগিতাদেশকে ‘ভয়াবহ, অগণতান্ত্রিক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভাতে সংসদের নিরাপত্তার প্রশ্নে সরব হন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সদস্যেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে ওয়েলে নেমে স্লোগান তোলেন তারা। শাহের পদত্যাগও দাবি করা হয়।

লোকসভার নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বুধবার গ্যালারি থেকে চেম্বারে ঢুকে পড়েন দুই যুবক। তাদের সঙ্গে ছিল রঙ বোমা। সভাকক্ষের চারদিকে তারা হলুদ রঙের ধোঁয়া ছড়িয়ে দিয়েছিলেন। দু’জনকেই পরে আটক করা হয়। সংসদের বাইরে থেকে আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।

সংসদ ভবনের কড়া নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লোকসভার কক্ষে রঙ বোমা নিয়ে তারা কীভাবে প্রবেশ করল এটিই এখন বড় প্রশ্ন। বৃহস্পতিবার ওই ঘটনার বিষয়ে আলোচনাতেও উত্তপ্ত হয়ে পড়ে সংসদের উভয়কক্ষ। হট্টগোলের মাঝে লোকসভার অধিবেশন ভারতীয় সময় বিকাল ৩টা পর্যন্ত মুলতুবি করা হয়। বুধবারের ঘটনার পর সংসদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত