আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পণ্যবাহী জাহাজে হুথিদের হামলা

পণ্যবাহী জাহাজে হুথিদের হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা শুক্রবার লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে। সাগরের এই পথ দিয়ে নিয়মিত বাণিজ্যিক জাহাজ চলাচল করে। হামলার ফলে জাহাজটিতে আগুন লেগেছে বলে জানিয়েছে এএফপি।

 

ইরান-সমর্থিত হুথিরা ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে কিন্তু তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। হুথিরা জানিয়েছে, তারা গাজা উপত্যকায় দুই মাস ধরে চলমান হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলকে চাপে রাখার জন্য জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘আমরা সচেতন যে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত অঞ্চল থেকে উৎক্ষেপণ করা কিছু একটা জাহাজটিকে আঘাত করেছিল। ফলে তা ক্ষতিগ্রস্ত হয় ও আগুন লেগে যায়।’

তেল আবিবে বক্তৃতায়, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘হুথিরা যেহতু ট্রিগার টানছে, তাই বলা যায় ইরান তাদের বন্দুক দিয়েছে।’

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জাহাজটিকে লাইবেরিয়া-পতাকাবাহী আল-জাসরাহ হিসেবে চিহ্নিত করেছেন। এটি ২০১৬ সালে নির্মিত ৩৭০ মিটার কন্টেইনার জাহাজ।

প্রাইভেট ইন্টেলিজেন্স ফার্ম অ্যামব্রে বলেছে, জার্মান পরিবহন কোম্পানি হাপাগ-লয়েডের মালিকানাধীন জাহাজটি ইয়েমেনের উপকূলীয় শহর মোখার উত্তরে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

হুথিরা বলেছে, তারা তাদের জাতীয়তা নির্বিশেষে ইসরায়েলে ভ্রমণকারী যেকোন জাহাজকে লক্ষ্যবস্তু করবে এবং এখন প্রায় প্রতিদিনই আক্রমণ শুরু করছে। যদিও বেশিরভাগই ব্যর্থ হয়েছে।

হ্যাপাগ-লয়েডের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘আমাদের একটি জাহাজে হামলা হয়েছে।’ জাহাজটি গ্রিক বন্দর পাইরাস থেকে সিঙ্গাপুর যাচ্ছিল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজটি এখন তার গন্তব্যের দিকে যাত্রা করছে।

ইয়েমেন ও উত্তর-পূর্ব আফ্রিকার মধ্যবর্তী সংকীর্ণ প্রণালী বাব আল-মান্দাবের কাছে এই হামলার ঘটনা ঘটছে। এই প্রণালী দিয়ে বেশিরভাগ বৈশ্বিক বাণিজ্য হয়ে থাকে। আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ এলাকা দিয়ে যায়। পথটি লোহিত সাগর, ইসরায়েলের দক্ষিণ বন্দর ও সুয়েজ খালের দিকে প্রবাহিত।

এই অঞ্চলে ট্রানজিট করা জাহাজগুলোর জন্য বীমা খরচ সাম্প্রতিক দিনগুলোতে অনেকে বেড়েছে। যদিও লোহিত সাগরের মধ্য দিয়ে যাওয়া যুদ্ধজাহাজগুলো সুসজ্জিত ও প্রতিশোধ নিতে সক্ষম তবে বাণিজ্যিক জাহাজে এই ধরনের সুরক্ষা নেই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত