আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

বাংলাদেশ আমার প্রিয় দেশ: হিলারি

বাংলাদেশ আমার প্রিয় দেশ: হিলারি

বাংলাদেশ তো আমার প্রিয় দেশগুলোর একটি। সেখানে অবশ্যই যাবো। বাংলাদেশি আমেরিকানরা আমার নির্বাচনী প্রচারণায় কাজ করছেন, এটি আমার জন্য বড় ধরনের একটি সুসংবাদ। আমি বাংলাদেশিদের মঙ্গল কামনা করছি। বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন এমনটাই জানালেন।

ক্যান্সাস অঙ্গরাজ্য ডেমক্র্যাটিক পার্টির ভাইস চেয়ার এবং ক্যান্সাস এশিয়ান আমেরিকান ডেমক্র্যাটিক ককাসের চেয়ারম্যান রেহান রেজা মাঠে রয়েছেন হিলারি ক্লিনটনের পক্ষে। দিনরাত কাটাচ্ছেন ভোটের প্রচারণায়। আইওয়া অঙ্গরাজ্যে ডেশমইনে তিনি হিলারির সঙ্গে একত্রে কাজের সময় বাংলাদেশ নিয়েও কথা বলেন। তখন হিলারি বাংলাদেশ সফরের আশা ব্যক্ত করেন।

এদিকে, হিলারির নির্বাচনী তহবিল গঠনের জন্য আসছে মার্চে একটি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক। বাংলাদেশি আমেরিকান ওসমান সিদ্দিক অবশ্য এখনও তারিখ স্থির করেননি। বিল ক্লিনটন আমলে ফিজিসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারি ওসমান সিদ্দিক এনআরবি নিউজকে জানিয়েছেন, অন লাইনে যারা হিলারিকে চাঁদা দিচ্ছেন তারা যেন আমাকে তা অবহিত করেন। কারণ, মার্চে যে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, সেখানে বেশি অর্থ প্রদানকারিদের সাথে হিলারির ফটোসেশন থাকবে। এ অনুষ্ঠান হবে ওয়াশিংটন ডিসিতে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে যারা সিটিজেনশিপ গ্রহণ করেছেন তার ৯০ ভাগই ডেমক্র্যাট। অর্থাৎ সমগ্র কম্যুনিটিই এখন পর্যন্ত হিলারি ক্লিনটনের পক্ষে মাঠে রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত