আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

চীনে ভূমিকম্পে নিহত ১১৮, উদ্ধারকাজ চলমান

চীনে ভূমিকম্পে নিহত ১১৮, উদ্ধারকাজ চলমান

ছবি: এলএবাংলাটাইমস

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮। আহত কয়েক শ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হিমশীতল আবহাওয়ার মধ্যেই চলছে উদ্ধার তৎপরতা। প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।

স্থানীয় সময় গতকাল সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিশিশান কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।

স্থানীয় সময় গতকাল সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিশিশান কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।
জিশিশানে এখন মঙ্গলবার সকাল। সেখানকার তাপমাত্রা মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস। এই হিমশীতল পরিস্থিতির মধ্যেই হাজারো উদ্ধারকর্মী অনুসন্ধান ও উদ্ধারকাজ করছেন।

উদ্ধার তৎপরতায় যুক্ত আছেন ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। তাঁরা ভূমিকম্পে আহত, নিহত ও বেঁচে থাকা লোকদের সন্ধান করছেন। প্রথম ভূমিকম্পটি আঘাত হানার পর ইতিমধ্যে একাধিক পরাঘাত (আফটার শক) হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলছে, আরও পরাঘাত হতে পারে।

চীনের উত্তরাঞ্চলজুড়ে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। তীব্র ঠান্ডায় কাঁপছে দেশটির অনেক অংশ।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চীনের শানশি, হেবেই ও লিয়াওনিং প্রদেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে।

হিমশীতল তাপমাত্রা উপেক্ষা করেই কাজ করছেন উদ্ধারকারীরা। তবে হিমশীতল তাপমাত্রার কারণে উদ্ধারকারীরা পূর্ণমাত্রায় কাজ করতে পারছেন না। উদ্ধার তৎপরতায় যুক্ত স্থানীয় এক কর্মকর্তা বলেন, জিশিশান কাউন্টিতে কিছু লোককে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাতে সময় সীমিত। এদিকে কাউন্টিতে তীব্র ঠান্ডা তাপমাত্রা বিরাজ করছে। এ কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। অধিকাংশ সড়ক এখন বরফে ঢাকা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত