আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

জিমি লাইয়ের বিচার শুরু

জিমি লাইয়ের বিচার শুরু

জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা এবং বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের অভিযোগে হংকংয়ের গণতন্ত্র পন্থি মিডিয়া মোগল জিমি লাইয়ের বিচার শুরু হয়েছে। এসব অভিযোগে দীর্ঘদিন ধরে আটকে রাখার পর তার বিচারকার্য শুরু হলো। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

জিমি লাইকে সোমবার (১৮ ডিসেম্বর) আদালতে হাজির করা হয়। জিমি লাই যদি এ মামলায় দোষী সাব্যস্ত হয় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার। যদিও ৭৬ বছর বয়সী জিমি লাই এসব অভিযোগ অস্বীকার করেছেন।

২০২০ সালের ডিসেম্বর থেকে কারাগারে আছেন জিমি লাই। তাকে চীনের চালু করা জাতীয় নিরাপত্তা আইনের আওতায় গ্রেফতার করা হয়েছিল। ভিন্ন মতাবলম্বীদের দমন করতে হংকংয়ে এ আইন কাজে লাগিয়ে আসছে চীন। বিচারে দোষী সাব্যস্ত হলে লাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

জিমি লাইয়ের বিরুদ্ধে এই মামলা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। হংকংয়ের বিচারব্যবস্থার স্বাধীনতার পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে তার বিচারকে। জিমি লাই হংকংয়ের গণতন্ত্র পন্থি হিসেবে পরিচিত অ্যাপল ডেইলির মালিক ছিলেন। পত্রিকাটির প্রকাশনা বাতিল করে দিয়েছে চীন কর্তৃপক্ষ।

২০২১ সালের আগস্টে জিমি লাইসহ আরো কয়েক জনকে নতুন জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। তিনি চীনের অন্যতম কট্টর সমালোচক। গত তিন বছর ধরে নির্জন কারাকক্ষে রাখা হয় জিমি লাইকে। বিচার বিলম্বিত করা হয় এক বছরের জন্য। সোমবার তা শুরু হয়েছে। প্রায় ৮০ দিন এই বিচার চলবে বলে মনে করা হচ্ছে।

গণতন্ত্র পন্থি ব্যাপক বিক্ষোভ সামাল দিতে ২০২০ সালে হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন চালু করে চীন। বলা হয়, অশান্ত পরিবেশকে ঠাণ্ডা করতে এ আইন চালু করা প্রয়োজন ছিল। এ আইনে জিমি লাইকে একজন দেশদ্রোহীর তকমা দেওয়া হয়। বলা হয়, তিনি চীনের জাতীয় নিরাপত্তা খর্ব করতে চেয়েছিলেন।

তবে সমালোচকরা বলছেন, জিমি লাইয়ের ঘটনা হংকংয়ের ওপর চীনের কঠোর নিয়ন্ত্রণের আরেকটি উদাহরণ। সোমবার (১৮ ডিসেম্বর) লাইয়ের বিচার শুরুর আগে আদালত প্রাঙ্গণে কড়া পুলিশ প্রহরা বসানো হয়। পথচারীদের থামিয়ে তল্লাশি করা হয়। আদালতের বাইরে অবস্থান নেন ৭৭ বছর বয়সী সুপরিচিত গণতন্ত্র পন্থি কর্মী আলেকজান্দার ওং। তিনি গণতন্ত্রের পক্ষে স্লোগান দেন। তাকে ঘিরে রাখে পুলিশ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত