আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

মমতা-মোদির সাক্ষাৎ

মমতা-মোদির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পাওনা টাকা নিয়ে কমিটি করার আশ্বাস মোদির। দলের ১১ জন সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (২০ ডিসেম্বর) ২০ মিনিট ধরে নতুন সংসদ ভবনে এই বৈঠক হয়। খবর ডয়চে ভেলে।

 

বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে রাজ্যের পাওনা এক লাখ ১৬ হাজার কোটি টাকা দ্রুত চেয়েছেন।

তিনি বলেছেন, ‘আমরা একশ দিনের কাজের টাকা পাচ্ছি না। এই টাকা কাল বিলম্ব না করে দিতে হবে। কারণ মানুষ কাজ করেছে। কিন্তু টাকা পাচ্ছে না। আবাস যোজনা, স্বাস্থ্য মিশনের টাকাও আমরা পাচ্ছি না।’

মমতার দাবি, ‘১৫৭টা টিম কেন্দ্রের তরফ থেকে গিয়েছিল। তারা যা জানতে চেয়েছে, জানানো হয়েছে। তারপরেও আমরা টাকা পাইনি।’

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘প্রধানমন্ত্রী সব মন দিয়ে শুনেছেন। তিনি বলেছেন, কেন্দ্র ও রাজ্যের অফিসারদের নিয়ে একটা কমিটি করা হবে। তারা পুরো পরিস্থিতি খতিয়ে দেখবে। তারপরে সিদ্ধান্ত নেয়া হবে।’

মমতার বক্তব্য, ‘আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আমাদের কোনো ভুল হলে বলুন। কিন্তু গরিবদের টাকা আটকে রাখবেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা টাইম লাইনের কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি এই বিষয়ে পরে জানাবেন।’

মুখ্যমন্ত্রী এটাও বলেছেন, ‘এই নিয়ে তিনি চতুর্থবার রাজ্যের বকেয়া অর্থের দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন।’

মমতা যখন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, তখন রাজ্যের সচিবালয় নবান্নে চলে যান বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি বিজেপি-র কয়েকজন বিধায়ককে নিয়ে ভিজিটার্স রুমে গিয়ে বসেন। তাদের হাতে পোস্টার ছিল। সেখানে লেখা ছিল, মোদী ক্ষমতায় আসার পর রাজ্যের জন্য বরাদ্দ অনেকটাই বাড়িয়েছেন। কোন খাতে কত বেড়েছে সেটাও পোস্টারে উল্লেখ করা ছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত