আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

ধীরে ধীরে যুদ্ধবিরতির দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য

ধীরে ধীরে যুদ্ধবিরতির দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য

অবরুদ্ধ গাজার ওপর ইসরায়েলের পাশবিক গণহত্যা বন্ধ করার জন্য মধ্যপ্রাচ্য অঞ্চলে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। বুধবার একদিনের দোহা সফরে গিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও হামাসের পলিটব্যুরো প্রধানের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইরানে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কূটনৈতিক তৎপরতা দেখে মনে হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চল ধীরে ধীরে যুদ্ধবিরতির দিকে অগ্রসর হচ্ছে। গাজা উপত্যকার ভয়াবহ পরিস্থিতির অবসান অথবা অন্তত ফিলিস্তিনি জনগণের দুর্দশা লাঘবের লক্ষ্যেই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক তৎপরতা জোরদার হয়েছে।

তিনি বলেন, গাজাবিরোধী যুদ্ধে ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে, তারা নতুন বছর শুরু হওয়ার আগেই ফিলিস্তিনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

ইসমাইল হানিয়ার সঙ্গে করমর্দন করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

তবে আমির-আব্দুল্লাহিয়ান একথাও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গাজা সংঘাতের স্থায়ী অবসান চায় না। তারা বরং কিছুটা বিরতি দিয়ে ইসরায়েলি জিম্মিদের ছাড়িয়ে নিয়ে আবার হামলা শুরু করতে চায়। আমেরিকা ও ফিলিস্তিনবিরোধী পক্ষগুলো যদি বিষয়টিতে আন্তরিক হয় তাহলে তাদের উচিত হবে সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর সে বিরতিকে কীভাবে স্থায়ী রূপ দেওয়া যায় সে চেষ্টা করা। গাজার ওপর থেকে অবরোধও পুরোপুরি প্রত্যাহার করতে হবে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দোহায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াসহ তার আলোচক দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর হানিয়ার নেতৃত্বাধীন দলটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসরের উদ্দেশ্যে কাতার ত্যাগ করেন।

বুধবার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুররহমান আলে সানির সঙ্গেও সাক্ষাৎ করেন আমির-আব্দুল্লাহিয়ান। সাক্ষাতে দুই শীর্ষ কূটনীতিক গাজার সর্বশেষ পরিস্থিতি ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। এর আগে নভেম্বর মাসের শেষ সপ্তাহে গাজায় ইসরায়েল ও হামাস যে যুদ্ধবিরতি পালন করেছিল তাতে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল কাতার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত