আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার

গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার

এবার গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ হাজারের বেশি। অন্যদিকে পিছিয়ে গেল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় সাহায্য পাঠানোর বৈঠক। খবর আলজাজিরা।

 

হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহতের সংখ্যা ২০ হাজার পেরিয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ১৪ হাজারের বেশি। যুদ্ধবিরতির পর মৃত্যুর সংখ্যা অস্বাভাবিক ভাবে বেড়েই চলছে। ঘরছাড়া হয়েছে লাখো মানুষ।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় সাহায্য পাঠানোর বিষয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল তা তৃতীয় দিনের জন্য

যুক্তরাষ্ট্র এই বৈঠক পিছিয়ে দেওয়ার আবেদন জানায়। তাদের বক্তব্য, মিশরের সঙ্গে এবিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পরেই নিরাপত্তা পরিষদের বৈঠক শুরু হওয়া উচিত। এই নিয়ে তৃতীয় দিনের জন্য নিরাপত্তা পরিষদের গাজা সংক্রান্ত ভোট ও আলোচনা পিছিয়ে গেল।

গতকাল বুধবার (২০ ডিসেম্বর) জাতিসংঘে অ্যামেরিকার কূটনীতিক লিন্ডা টমাস ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানান। তিনি বলেন, আপাতত মিশরের সীমান্ত দিয়ে গাজায় মানবিক সাহায্য পাঠানো হচ্ছে। এ বিষয়ে অ্যামেরিকার সঙ্গে মিশরের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকের পরেই নিরাপত্তা পরিষদে এবিষয়ে আলোচনা এবং ভোটা হওয়া উচিত।

আপাতত ঠিক হয়েছে, আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে গাজা নিয়ে আলোচনা এবং ভোটাভুটি হবে। তবে শেষ পর্যন্ত তা হয় কি না, এখন সেটাই দেখার বিষয়।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ আবার আবেদন করেছেন, আপাতত একটি সংঘর্ষ-বিরতি চুক্তিতে আসার জন্য। তিনি বলেন, সব মানুষের প্রাণের মূল্য সমান। যেভাবে অভিযান চলছে, তাতে প্রচুর বেসামরিক মানুষের প্রাণ যাচ্ছে। তাই আপাতত অভিযান বন্ধ করা প্রয়োজন। তিনি মনে করেন, ইসরায়েলেরও আত্মরক্ষার অধিকার আছে। কিন্তু এভাবে অভিযান চালানো ঠিক হচ্ছে না। এ বিষয়ে আগেও সরব হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত