আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

খনি দুর্ঘটনায় ১২ জন নিহত

খনি দুর্ঘটনায় ১২ জন নিহত

চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি খনি দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি ও আরও ১৩ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এ কথা জানায়।

 

রাষ্ট্রীয় সম্প্রচারকারী ‘সিসিটিভি’ জানায়, বুধবার স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে হেইলংজিয়াং প্রদেশের জিক্সি নগরীর উপকণ্ঠে একটি কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র।

বৃহস্পতিবার সিসিটিভি জানায়, সিসিটিভি বৃহস্পতিবার বলেছে, দুর্ঘটনায় খনির খাদে একটি যানবাহন পড়ে গেলে ‘১২ জনের মৃত্যু ও ১৩ জন আহত হয়। আহতদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।’

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর চীনে ১৬৮টি দুর্ঘটনায় ২৪৫ জন মারা গেছে। নভেম্বরে, হেইলংজিয়াংয়ের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

সেপ্টেম্বরে, দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে একটি কয়লা খনিতে আগুনে ১৬ জন নিহত হয়।

ফেব্রুয়ারিতে, উত্তর ইনার মঙ্গোলিয়া অঞ্চলের প্রত্যন্ত ও কম জনবসতিপূর্ণ আলক্সা লীগে ১৮০ মিটার-উচ্চ (৫৯০-ফুট) ঢালে একটি কয়লা খনি আংশিকভাবে ধসে পড়লে ধ্বংসস্তুপের নিচে কয়েক ডজন মানুষ ও যানবাহন চাপা পড়ে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত