আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

পেরুর সোনার খনিতে দুর্ঘটনা

পেরুর সোনার খনিতে দুর্ঘটনা

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলের একটি ছোট সোনার খনিতে অন্তত সাত জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে, এমনটি ধারণা করা হচ্ছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

বৃহস্পতিবার স্থানীয় পুলিশ প্রধান এনরিকে ফেলিপে মনরয় জানান, লা রিনকোনাদা শহরের নিকটবর্তী খনিটির দেড় কিলোমিটার গভীরে মৃতদেহগুলো পাওয়া গেছে। তাদের শরীরে জখমের চিহ্ন ছিল। প্রাথমিক সাক্ষ্যপ্রমাণে খনিটিতে একটি ধসের ইঙ্গিত পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, ঐ অঞ্চলে এ ধরনের কয়েক শ ছোট ছোট সোনার খনি আছে। সেগুলোর মধ্যে অনেকগুলোরই খনি পরিচালনার বৈধ অনুমতিপত্র নেই।

জানা গেছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কপার ও সপ্তম বৃহত্তম সোনা উত্পাদনকারী দেশ পেরুর অবৈধ খনিগুলোতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এসব খনিতে শ্রমিকরা কোনো নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ না করেই এবং পরিবেশগত সুরক্ষার তোয়াক্কা না করে আকরিকের জন্য খোঁড়াখুঁড়ি করে থাকে।

চলতি মাসের প্রথমদিকে পেরুর উত্তরাঞ্চলে একটি বড় সোনার খনিতে সশস্ত্র হামলার এক ঘটনায় ৯ নিরাপত্তা কর্মী নিহত হয়েছিল। অবৈধ খনিগুলোর পক্ষ হয়ে ‘অপরাধী দলগুলো’ হামলাটি চালিয়েছে বলে অভিযোগ পেরুর সরকার ও খনি কোম্পানিগুলোর।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত