আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আফ্রিকায় জাতিসংঘের শান্তিরক্ষীদের কঠিন বছর

আফ্রিকায় জাতিসংঘের শান্তিরক্ষীদের কঠিন বছর

জাতিসংঘের শান্তিরক্ষীরা ২০২৩ সালে খুব একটা সুবিধা করতে পারেননি৷ কঙ্গোতে বেসামরিক জনতার সঙ্গে সংঘাতে জড়ানোর পর দেশটির ছাড়তে বাধ্য হয়েছেন তারা৷ আর এটাই একমাত্র আফ্রিকার দেশ নয় যেখান থেকে তাদের চলে যেতে হয়েছে৷

 

জাতিসংঘের শান্তিরক্ষীরা ২০২৩ সালে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে এবং যেসব দেশে তাদের মোতায়েন করা হয়েছে সেসব দেশে স্থিতিশীলতা বয়ে আনতে বেশ বেগ পেয়েছেন৷ বিশেষ করে আফ্রিকায় তারা তেমন একটা সুবিধা করতে পারেননি৷। 

ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো (ডিআরসি), সাউথ সুদান, মালি ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের (সিএআর) মতো দেশগুলোতে জটিল পরিস্থিতিতে পড়েছেন শান্তিরক্ষীরা৷

কিছু বিশ্লেষকের মতে, কঠোর নীতিমালার আওতায় কাজ করা জাতিসংঘের মিশনগুলো এসব দেশের পরিস্থিতি সামলাতে গিয়ে অভিভূত অবস্থার মধ্যে পড়েছে৷

সেন্টার ফর হিউম্যান সিকিউরিটি এন্ড পিস বিল্ডিংয়ের পরিচালক আদিব সানি ডয়চে ভেলেকে বলেন, ‘এক্ষেত্রে একটি পরিষ্কার উদাহরণ মালির নিরাপত্তা পরিস্থিতি৷ সেখানের পরিস্থিতির উন্নতি হয়নি কারণ প্রতিদিনই সহিংসতা বাড়ছে। অবস্থাদৃষ্টে অনেকটাই মনে হচ্ছে যে জাতিসংঘের মিশন অসহায় অবস্থায় পড়েছে৷’

সানির মতো বিশ্লেষকদের কাছে আফ্রিকার কিছু অংশ জাতিসংঘ মিশনগুলোর পারফর্মেন্স হতাশাজনক৷ তারা এসব দেশে সহিংসতা নিরসনে ব্যর্থ হয়েছেন৷ অথচ মূলত ওটা সামলাতেই তাদের সেসব দেশে পাঠানো হয়েছিল।

ম্যান্ডেট মানতে বাধ্য জাতিসংঘের শান্তিরক্ষীরা কার্যক্রম পরিচালনারক্ষেত্রে সুনির্দিষ্ট ম্যান্ডেট মানতে বাধ্য জাতিসংঘ মিশনগুলো৷ যেমন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমকে বলপ্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে না৷ তারা আত্মরক্ষা বা তাদের ওপর আরোপিত ম্যান্ডেট রক্ষা ছাড়া প্রাণঘাতী বল প্রয়োগ করতে পারবেন না৷ কিছু বিশেষজ্ঞ মনে করেন, শান্তিরক্ষীদের কঠিন পরিস্থিতে পড়ার কারণ হচ্ছে তাদেরকে দেওয়া ‘দুর্বল’ ম্যান্ডেট৷

সংঘাত নিরসনে বিশেষজ্ঞ ফিদেল আমাকিয়ে ওউসু ডয়চে ভেলেকে বলেন, ‘আমি বলবো না যে আফ্রিকায় জাতিসংঘের সব মিশন ব্যর্থ হচ্ছে৷ বরং তাদের ম্যান্ডেটের ধরনের কারণে তারা কাঙ্খিত সাফল্য পাচ্ছেন না।’

মালিতে এ বছর দেশটির সাধারণ মানুষ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বিরুদ্ধে অবস্থান নেন৷ জুনমাসে দেশটির জান্তা সরকার জাতিসংঘ মিশন প্রত্যাহার করে নিতে বলে৷

অথচ এক দশক আগে মালির উত্তরাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও ইসলামপন্থিদের বিদ্রোহ দমনে শান্তিরক্ষীদের মোতায়েন করা হয়েছিল৷ কিন্তু দেশটির সামরিক সরকার উল্টো শান্তিরক্ষীরা সেখানকার অস্থিরতা উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে৷

ফলে অক্টোবরে জাতিসংঘ ঘোষণা দেয় যে ৩১ ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট আফ্রিকার দেশটি থেকে শান্তিরক্ষা মিশন সরিয়ে নেওয়া হবে৷

গতমাসে দেশটি থেকে ফিরে এসেছেন শান্তিরক্ষা মিশনে নিয়োজিত জার্মান সৈনিকরা৷ মালির সামরিক শাসকরা জাতিসংঘের শান্তিরক্ষীদের বদলে রাশিয়ার ভাড়াটে বাহিনী হিসেবে পরিচিত ভাগনার গ্রুপকে দিয়ে জিহাদি হুমকি মোকাবিলায় উৎসাহ দেখাচ্ছে৷

বিশেষজ্ঞরা মনে করেন, ম্যান্ডেটের কারণে যে সীমাবদ্ধতার মধ্যে শান্তিরক্ষীদের কাজ করতে হয়, ভাগনারের মতো প্রাইভেট মিলিটারি বাহিনীর সেই সীমাবদ্ধতা নেই৷

তবে মোতায়েনকৃত দেশগুলোর আস্থা অর্জনে শান্তিরক্ষীরা খুব বেশি কিছু করেন না বলেও অভিযোগ রয়েছে৷ তাদের কেউ কেউ যৌন হয়রানির এবং নির্যাতনে অভিযোগে অভিযুক্ত হয়েছেন৷

চলতি বছর এধরনের অভিযোগের কারণে তানজানিয়ার ৬০ শান্তিরক্ষীকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে জাতিসংঘ৷ শান্তিরক্ষা মিশনকে আরও কার্যকর করে তুলতে চাইলে জাতিসংঘের সংস্কার প্রয়োজন বলেও মনে করেন বিশেষজ্ঞরা৷

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত