আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

তুরস্কের গ্রিন সিগনাল

তুরস্কের গ্রিন সিগনাল

সুইডেনকে ন্যাটোর সদস্যপদ দিতে গ্রিন সিগনাল দিয়েছে তুরস্ক। দেশটির সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিশন মঙ্গলবার এই অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে। ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তি নিয়ে ১৯ মাস ধরে আপত্তি জানিয়ে আসছিল আঙ্কারা। খবর রয়টার্সের।

 

তুরস্কের পার্লামেন্ট চূড়ান্ত ছাড়পত্র দিলেই এখন সুইডেন ন্যাটোতে যোগ দিতে পারবে।

ন্যাটোতে সুইডেনের যোগদান নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন চলছে। ন্যাটোর অন্য প্রতিনিধি দেশগুলো সুইডেনকে ছাড়পত্র দিলেও তুরস্ক দিতে রাজি হচ্ছিল না। তুরস্কের অভিযোগ ছিল, সুইডেন কুর্দী সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয়। তাদের সমর্থন করে। ন্যাটো কুর্দী যোদ্ধাদের সন্ত্রাসী বললেও সুইডেন নিজের দেশে তাদের সন্ত্রাসী বলে মনে করে না।

এখানেই শেষ নয়। এরই মধ্যে সুইডেনে একাধিকবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। তুরস্ক তার তীব্র নিন্দা করেছে। এই দুই বিষয় নিয়ে তুরস্ক সুইডেনের অন্তর্ভুক্তি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বার বার। ন্যাটো অবশ্য তুরস্কের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তুরস্কের পার্লামেন্ট কমিশন সবুজ সংকেত দিল।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত