আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

জ্যাক ডেলরস মারা গেছেন

জ্যাক ডেলরস মারা গেছেন

ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট জ্যাক ডেলরস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৮ বছর। বুধবার সকালে প্যারিসে নিজ বাড়িতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। ডেলরসের মেয়ে মার্টিন অউব্রির বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

 

ডেলরসের মেয়ে মার্টিন অউব্রি জানিয়েছেন, ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে ডেলরসের বয়স হয়েছিল ৯৮ বছর।

ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মধ্যে মানুষ, পণ্য ও সেবার অবাধ চলাচলের ব্যবস্থা করে একক ইউরোপীয় বাজার তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন জ্যাক ডেলরস।

১৯৮৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে একক ইউরোপীয় মুদ্রা ইউরোর ভিত্তিও স্থাপন করেছিলেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ডেলরসকে একজন ‘ফরাসি রাষ্ট্রনায়ক’ এবং ‘ইউরোপের অনিঃশেষ কারিগর’ আখ্যা দিয়ে ম্যাক্রোঁ বলেন, ‘তার সংকল্প, আদর্শ ও ন্যায়পরায়ণতা আমাদের সবসময় অনুপ্রাণিত করবে। তার কর্ম ও স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা এবং তার স্বজনদের প্রতি আমার সমবেদনা রইলো।’

ডেলরস ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফরাসি অর্থমন্ত্রী এবং এর পর একটানা তিনবার ইউরোপীয় কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনও ডেলরসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ডেলরস একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি ইউরোপকে শক্তিশালী করেছেন।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ডেলরসকে একজন ‘মহান ফরাসি ও ইউরোপীয় ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করে বলেছেন, ইউরোপের অন্যতম নির্মাতা হিসেবে ইতিহাসের পাতায় নিজের ছাপ রেখে গেছেন ডেলরস।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত