আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

লোহিত সাগরে ফের জাহাজে হামলা

লোহিত সাগরে ফের জাহাজে হামলা

লোহিতসাগরে ফের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বাণিজ্যিক জাহাজটি পাকিস্তানের দিকে যাচ্ছিল। মঙ্গলবার এই হামলা চালানো হয়। অন্যদিকে ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার ব্যাপারে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সমুদ্রের গভীর থেকে হলেও হামলাকারীদের খুঁজে বের করবে ভারত। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘোষণা দেয় হুথি বিদ্রোহীরা। বিশেষ করে ইসরাইলগামী জাহাজে। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা কার্যকর না করা পর্যন্ত এই হামলা চালানো হবে বলেও জানানো হয়েছে। এমএসসি ভূমধ্যসাগরীয় শিপিং জানিয়েছে, সৌদি আরবের কিং আবদুল্লাহ বন্দর থেকে করাচি যাওয়ার পথে তাদের জাহাজ ইউনাইটেড ভি৮ এ হামলা চালানো হয়েছে। তবে এতে ক্রুদের কোনো ক্ষতি হয়নি। জাহাজটি হামলার শিকার হয়েছে এই তথ্য নিকটবর্তী নৌবাহিনীর জোটকে জানানো হয়েছিল। এ সময় জাহাজটি হামলা এড়িয়ে যাওয়ার কৌশলও অবলম্বন করে।

এদিকে ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, লোহিত সাগরে একটি শত্রু টার্গেটকে প্রতিহত করা হয়েছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া একটি টেলিভিশন ভাষণে বলেছেন, ক্রুরা সতর্কতার প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হওয়ার পরে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়। অন্যদিকে ভারতীয় বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনায় মুখ খুলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, সমুদ্রের গভীর থেকে হলেও হামলাকারীদের খুঁজে বের করবে ভারত।

রাজনাথ বলেন, আরব সাগরে এমভি ক্যাম প্লুটো ও লোহিতসাগরে এমভি সাইবাবার ওপরে হওয়া ড্রোন হামলাকে সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। নৌসেনা নজরদারি বাড়িয়েছে। যারাই এই হামলা চালিয়েছে, তাদের সমুদ্রগর্ভ থেকে হলেও খুঁজে বের করব আমরা। যারা এর পিছনে রয়েছে তাদের বিচার হবে।

গত শনিবার রাতে লোহিতসাগরে ভারতীয় পতাকাবাহী একটি তেলের ট্যাংকার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ড্রোন হামলার শিকার হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ এক পোস্টে রবিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ট্যাংকারটির নাম এম/ভি সাইবাবা। গ্যাবনের মালিকানাধীন ঐ জাহাজটি ঐ দিন ভোরে আরব সাগরের ভারতীয় উপকূলে সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে ভারতের দিকে যাচ্ছিল। সে সময় জাহাজটি ড্রোন হামলার কবলে পড়ে। ইরান ঐ হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। অবশ্য ইরান এই অভিযোগ অস্বীকার করেছে।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত