আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ন্যায্য দাবি ছাড়বে না রাশিয়া: পুতিন

ন্যায্য দাবি ছাড়বে না রাশিয়া: পুতিন

নতুন বছরের ভাষণে প্রেসিডেন্ট পুতিন বললেন, রাশিয়ার সেনা ন্যায়ের জন্য লড়ছে। রাশিয়া তাদের ন্যায্য দাবি ছাড়বে না।

 

পুতিন বলেছেন, ‘আমরা বারবার প্রমাণ করেছি যে, আমরা অত্যন্ত কঠিন কাজ করতে পারি, সমস্যার সমাধান করতে পারি, আমরা পিছিয়ে আসি না, কোনো শক্তি আমাদের বিচ্ছিন্ন করতে পারে না। ২০২৪ আমাদের পরিবারের বছর হবে।’

পুতিন জানিয়েছেন, ‘যারা লড়াইয়ের ময়দানে কাজে আছেন, তারা ন্যায় ও সত্য়ের জন্য লড়ছেন। আপনারা আমাদের হিরো। আমাদের হৃদয় সবসময় আপনাদের সঙ্গে আছে। আমরা আপনাদের জন্য গর্বিত। আমরা সবসময় আপনাদের সাহসকে কুর্নিশ করি।’

টেলিভিশনে এই ভাষণ প্রচারিত হয়েছে রাশিয়ার ১১টি টাইমজোনে যখন ঠিক মধ্যরাত্রি হয়েছে, তখন। সোভিয়েত আমলে ব্রেজনেভ এই রীতি চালু করেছিলেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জানিয়েছেন, ইউক্রেনের দুইশর বেশি সেনাকে রশিয়ার আদালত শাস্তি দিয়েছে।

ল্যাভরভ সংবাদসংস্থা আরআইএকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, লড়াইয়ের সময় বাড়াবাড়ি করার জন্য ইউক্রেনের সেনাদের দীর্ঘ কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। নয়শর মতো ইউক্রেনের সেনার বিরুদ্ধে চার হাজার ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে।’

ইউক্রেন ও রাশিয়া দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিয়োগ করেছে, যুদ্ধের সময় তাদের সেনা অত্যাচার করেছে। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে এক লাখ ২১ হাজার অভিযোগ দায়ের করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, রাশিয়া যুদ্ধাপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক আইন ভেঙেছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত