আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাপানে যাত্রীবাহী বিমানে আগুন

জাপানে যাত্রীবাহী বিমানে আগুন

জাপানের হানেদা বিমানবন্দেরের একটি রানওয়েতে অবতরণের সময় যাত্রীবাহী আগুন লাগার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে দুই বিমানের সংঘর্ষে এই অগ্নিকাণ্ড হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় দিকে জাপান এারলাইন্সের বিমানটি অবতরণের সময় এতে আগুন ধরে যায়।

 

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে বলেছে, হানেদা বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে থাকা জাপানের উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানের সাথে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী ওই বিমানটির সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এনএইচকে-এর ফুটেজে দেখা যায়, উড়োজাহাজটির জানালা থেকে এবং এর নিচে আগুনের শিখা বেরিয়ে আসছে। রানওয়ে জ্বলছে। তবে ইতিমধ্যে জেএএল ৫১৬ ফ্লাইটটি থাকা ৩৭৯ জন যাত্রী এবং ক্রুকে উদ্ধার করা হয়েছে। রয়টার্স এবং জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের রিপোর্টে বলা হয়েছে, জাপান এয়ারলাইন্সের ওই বিমানের সঙ্গে জাপান কোস্ট গার্ডের বিমানের সংঘর্ষের পরেই এই দুর্ঘটনা ঘটেছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওতে রানওয়ানে জাপান এয়ারলাইন্সের বিমানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আগুন নির্বাপক কর্মীরা আগুন নেভাতে তৎপর। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া ঠিক কী কারণে দুই বিমানের সংঘর্ষ হলো তাও তাৎক্ষনিকভাবে জানানো হয়নি।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওতে রানওয়ানে জাপান এয়ারলাইন্সের বিমানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আগুন নির্বাপক কর্মীরা আগুন নেভাতে তৎপর। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া ঠিক কী কারণে দুই বিমানের সংঘর্ষ হলো তাও তাৎক্ষনিকভাবে জানানো হয়নি।

এর আগে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্পে। সোমবার ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর ইশিকাওয়া অঞ্চলে প্রায় ৪৫ হাজার ৭০০ পরিবার বিদ্যুৎবিহীন রয়েছে। অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ভূমিকম্পে তোয়ামা এবং নিগাতাসহ আরও চারটি অঞ্চলে আহত হয়েছে অনেকে। আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে এক হাজার কর্মী।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত