আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পশ্চিমা বিশ্ব রাশিয়ার সত্যিকারের শত্রু : পুতিন

পশ্চিমা বিশ্ব রাশিয়ার সত্যিকারের শত্রু : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার সত্যিকারের শত্রু পশ্চিমা বিশ্ব। ইউক্রেন কেবল তাদের একটি অস্ত্র, যাকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে পশ্চিমারা রাশিয়াকে পরাজিত করতে চাইছে।

 

রাশিয়ার একটি সামরিক হাসপাতালে ইউক্রেনে আহত সেনাদের সঙ্গে সোমবার দেখা করার সময় সাংবাদিকদের পুতিন বলেন, ইউক্রেন নয়, রাশিয়ার আসল শত্রু এই পশ্চিমা দেশগুলোই। ইউক্রেন কেবল তাদের একটি অস্ত্র। ইউক্রেনের মাধ্যমে তারা তাদের নিজেদের সমস্যা সমাধানের চেষ্টা করছে।

পুতিন জানান, মস্কো এবং কিয়েভের মধ্যে চলমান দ্বন্দ্বগুলোও তৈরি করেছে পশ্চিমা বিশ্ব। তারা এসব পরিকল্পনার মাধ্যমে রাশিয়াকে পরাস্ত করতে চাইলেও তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট পুতিন।

তিনি বলেন, যারা রাশিয়ার হারের কথা ধরে রেখেছিলেন তারাই এখন ব্যর্থ হয়ে সংঘাত থামাতে ব্যস্ত হয়ে পড়েছেন। প্রায় দুই বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ রাশিয়াও শেষ করতে চায় বলে জানান পুতিন। তবে সেটা রাশিয়ার শর্ত মেনেই শেষ করতে হবে বলেও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট।—রয়টার্স

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত