আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ইসরায়েলকে হুমকি হিজবুল্লাহ প্রধানের

ইসরায়েলকে হুমকি হিজবুল্লাহ প্রধানের

টিভিতে দেয়া ভাষণে ইসরায়েলকে হুমকি দিলো হিজবুল্লাহর প্রধান। বুধবার (৪ জানুয়ারি) দ্যা টাইম্‌স অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ ভাষণে বলেন, লেবাননের সঙ্গে যুদ্ধ করলে তা ইসরায়েলের বিপর্যয়ের কারণ হবে। তিনি আরও বলেন, যদি শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে কোনো রকম সংযম না দেখিয়ে, কোনো নিয়ম না মেনে, কোনো বিধিনিষেধ না মেনে, সীমাহীনভাবে যুদ্ধ করব। আমরা যুদ্ধকে ভয় পাই না।’

ভাষণ দেয়ার একদিন আগেই বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় হামাস নেতা সালেহ আরৌরির মৃত্যু হয়েছে। তারপরই ইসরায়েলকে হুমকি দিলেন নাসরাল্লাহ। আরৌরি ছিলেন হামাস ও হেজবোল্লাহের মধ্যে যোগাযোগের সেতু।

অন্যদিকে হিজবুল্লাহকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি,ইসরায়েল ও অন্য কয়েকটি দেশ।

হিজবুল্লাহ নেতা জানিয়েছেন, ‘আরৌরির মৃত্যু একটা ভয়ংকর অপরাধ যা নিয়ে আমরা চুপ থাকতে পারি না।’ তিনি এর জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। অবশ্য ইসরায়েল এখনো জানায়নি, তারাই ওই ড্রোন আক্রমণ করেছিল কিনা।

৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েল একাধিকবার একে অন্যের দিকে রকেট আক্রমণ করেছে। গাজা নিয়ে দুই ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যের সমালোচনা করলো জার্মানি ও ফ্রান্স।

দুই মন্ত্রী বলেছিলেন, ‘এই যুদ্ধের ফলে গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করা হতে পারে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বলেছে, আমরা কঠোরতম ভাষায় দুই মন্ত্রীর বক্তব্য খারিজ করছি।’

এদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ওই দুই মন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং উত্তেজনা-সৃষ্টিকারী।’ ইইউ-র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেলও বলেছেন, ‘মন্ত্রীদের বক্তব্য আন্তর্জাতিক আইন-বিরোধী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত