আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় নতুন কর্মসংস্থান শর্ত চালু, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে লাখো মানুষ

        লস এঞ্জেলেসে ব্যালট পুড়িয়ে ও ভোটকেন্দ্রে ভাঙচুর, নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কা

        হাওয়াইয়ে তিনজনকে হত্যার অভিযোগে এক ব্যক্তি অভিযুক্ত

        মিয়ানমারে বিস্ফোরকভর্তি ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪৫ জনের বেশি

        যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত ট্রাম্পের

        ট্রাম্পের ১৮০ কোটি ডলারের তহবিল বাতিলের দাবি পেন্সের

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ‘ফ্রিডম ২৫০’ উৎসব বাতিলের আহ্বান ট্রাম্পের

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

উত্তর কোরিয়ার দেওয়া ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ছুড়ছে রাশিয়াঃ যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার দেওয়া ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ছুড়ছে রাশিয়াঃ যুক্তরাষ্ট্র

ছবিঃ এলএবাংলাটাইমস

হোয়াইট হাউসের পক্ষ থেকে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ার কাছ থেকে পাওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক (লঞ্চার) ইউক্রেনে চালানো সাম্প্রতিক হামলায় ব্যবহার করছে রুশবাহিনী।

যুক্তরাষ্ট্রসহ মিত্রবাহিনীর দাবি, উত্তর কোরিয়ার কাছ থেকে পাওয়া অস্ত্র ইতোমধ্যে যুদ্ধে ব্যবহার শুরু করেছে রাশিয়া। আর ইরানের কাছ থেকেও ক্ষেপণাস্ত্র পেতে চাইছেন পুতিন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কারবি জানান, সাম্প্রতিক কয়েক সপ্তাহে ইউক্রেনে রুশবাহিনীর অন্তত দুটি হামলায় ব্যবহার করা ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার সরবরাহ করা। এসব ক্ষেপণাস্ত্র প্রায় ৯০০ কিলোমিটার বা ৫৫০ মাইল দূরের লক্ষ্যে হামলা চালাতে সক্ষম।

ইউক্রেনে রুশবাহিনীর সর্বাত্মক হামলা শুরুর দুই বছর হতে চলেছে। এ সময়ে এসে অস্ত্রের সংকট কাটাতে মিত্রদের কাছ থেকে সহায়তা প্রত্যাশা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সম্প্রতি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর পরপরই হোয়াইট হাউসের পক্ষ থেকে উত্তর কোরিয়ায় উৎপাদিত ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক চলমান ইউক্রেন যুদ্ধে ব্যবহারের দাবি করা হলো।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত