আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

অবিরাম বোমা হামলায় গাজা ‘বসবাসের অযোগ্য’: জাতিসংঘ

অবিরাম বোমা হামলায় গাজা ‘বসবাসের অযোগ্য’: জাতিসংঘ

জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস শুক্রবার বলেছেন, ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা হামলায় গাজা ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে। ৭ অক্টোবরের পর থেকে তিন মাসে ভয়াবহ হামলায় গাজা মৃত্যু ও হতাশার স্থানে পরিণত হয়েছে।

 

গ্রিফিথস বলেন, ‘গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এর জনগণ তাদের অস্তিত্বের জন্য প্রতিদিন হুমকি প্রত্যক্ষ করছে এবং বিশ্ব তা তাকিয়ে দেখছে। মানবিক সহায়তাকারী গ্রুপগুলোর কাছে ২০ লাখের বেশি লোককে সহযোগিতা দেওয়া অসম্ভব হয়ে পড়ায় তারা মিশন ছেড়ে যাচ্ছে।’

এএফপি’র সংবাদদাতারা শুক্রবার জানিয়েছেন, গাজা উত্যাকার বেশিরভাগ অংশ ইতোমধ্যে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস, রাফাহ ও মধ্য গাজার কিছু অংশে রাতভর বিমান হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের বাহিনী গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে একশ’র বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে যার মধ্যে রয়েছে সামরিক অবস্থান, রকেট উৎক্ষেপণ স্থান এবং অস্ত্রের ডিপো।

গ্রিফিথস বলেছেন, ‘আমরা অবিলম্বে যুদ্ধের সমাপ্তির দাবি জানাচ্ছি। শুধু গাজার জনগণ ও এর হুমকিপ্রাপ্ত প্রতিবেশীদের জন্য নয়, বরং আগামী প্রজন্ম যারা এই ৯০ দিনের নরক এবং মানবতার সবচেয়ে মৌলিক অনুশাসনের হামলার কথা ভুলে যাবে না। এই যুদ্ধ কখনই শুরু করা উচিত হয়নি। তবে এটি শেষ হতে অনেক বিলম্ব হয়ে গেছে।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের বোমাবর্ষণ এবং স্থল আগ্রাসনে কমপক্ষে ২২ হাজার ৭২২ জন লোক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত