আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইসরায়েলি হামলায় নিহত ১৮

ইসরায়েলি হামলায় নিহত ১৮

গতকাল রাতভর গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের আল মানারার দুটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হন। এছাড়া ইসরায়েলি বাহিনী গাজার পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম জুড়ে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এর তীব্র প্রতিরোধ জানাচ্ছে ফিলিস্তিন বাসী। খবর আলজাজিরা।

 

স্থানীয় বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসের আল মানারার একটি বাড়িতে ইসরায়েল বাহিনীর হামলায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়। এদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। হামলায় আহতদের খান ইউনিসের ইউরোপিয়ান হসপিটালে নেওয়া হয়েছে।

অপরদিকে, গাজার দেইর আল বালাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

শুক্রবার (৫ জানুয়ারি) গাজার নুসেইরাত, মাগাজি ও বুরেজ শরণার্থী শিবিরসহ বেশ কিছু জায়গায় হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। সেদিন সকাল থেকে এখন পর্যন্ত গাজার মধ্যাঞ্চলে কয়েক দফা হামলায় ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৬০ জন।

এদিকে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ২২ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৭ হাজার ৯১০ জন। দক্ষিণ গাজার অনেক শরণার্থী শিবির ও নিরাপদ জোন হিসেবে ঘোষণা করা এলাকাতেও এখন বোমা হামলা চলানো হচ্ছে। এই হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ইসরায়েল।

এ বিষয়ে কেরমান প্রদেশের একটি শহরে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ‘গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের অপারেশন শেষ হলে ইসরায়েলও শেষ হবে। ভালোর জয় ও খারাপের পরাজয় হলো ঐশ্বরিক অঙ্গীকার।’ ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকীর দিনে হামলার ঘটনার পর তিনি এমন মন্তব্য করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত