আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

সিরিজ সন্ত্রাসী হামলায় ইকুয়েডরজুড়ে ব্যাপক অস্থিরতা

সিরিজ সন্ত্রাসী হামলায় ইকুয়েডরজুড়ে ব্যাপক অস্থিরতা

সিরিজ সন্ত্রাসী হামলায় ইকুয়েডরজুড়ে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। সন্ত্রাসী হামলায় ইতিমধ্যে দেশটিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এমন পরিস্থিতিকে দেশটির নতুন প্রেসিডেন্ট 'অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত' হিসেবে উল্লেখ করেছেন। খবর আল জাজিরার।

 

সম্প্রতি ইকুয়েডরের এক মাদক মাফিয়া জেল থেকে পালিয়েছে। এ নিয়ে গত সোমবারই সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া (৩৬) দেশব্যাপী ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেইসঙ্গে রাতে কারফিউ জারি করা হয়েছে। এ ঘোষণার পর দেশটির বিভিন্ন প্রান্তে হামলার ঘটনা ঘটছে।

আল জাজিরা বলছে, দেশটির সবচেয়ে বড় মাদক মাফিয়া জোস অ্যাডলফো মাসিয়াস সম্প্রতি জেল ছেড়ে পালিয়ে যায়। মাসিয়াস দেশটির বন্দরনগরী গুয়াকিলের এক আঞ্চলিক জেলে ৩৪ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।

দেশটির পুলিশ গতকাল মঙ্গলবার বলেছে, গুয়াকিলে হামলায় অন্তত আটজন নিহত হয় এবং অন্তত তিনজন আহত হয়েছে। সন্ত্রাসীরা নোবল শহরের কাছে দুইজন পুলিশ কর্মকর্তাকেও হত্যা করেছে।

সন্ত্রাসীরা অন্তত সাতজন পুলিশ কর্মকর্তাকেও অপহরণ করেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, তিন জন পুলিশ কর্মকর্তা মেঝেতে বসে আছেন এবং তাদের দিকে বন্দুক তাক করে রাখা হয়েছে। এদের একজনকে জোরপূর্বক একটি বিবৃতি পড়ানো হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘যুদ্ধ ঘোষণা করলে যুদ্ধই ফেরত পেতে হয়।’ শুধু তাই নয়, বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জরুরি অবস্থা ঘোষণা করলে তার ফল ভোগ করতে হবে পুলিশ ও বেসামরিকদের।’

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে আটটি প্রদেশে এখন পর্যন্ত অন্তত ২৩টি হামলার ঘটনা ঘটেছে। এসবের মধ্যে গাড়িতে বোমা হামলার মতো ঘটনাও আছে। পুলিশের অনেক গাড়িও পুড়িয়ে ফেলা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত