আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পশ্চিমাদের পাত্তা দিচ্ছে না হুথি

পশ্চিমাদের পাত্তা দিচ্ছে না হুথি

যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর হুঁশিয়ারি কোনো পাত্তাই দিচ্ছে না ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরে রাতভর হুথি গোষ্ঠী সবচেয়ে বড় হামলা চালিয়েছে। তবে এই হামলা প্রতিহতের দাবি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

 

মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হুথি গোষ্ঠী লোহিত সাগরে অন্তত ২১টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র চারটি যুদ্ধজাহাজ ও জেট দিয়ে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

তবে সবশেষ এ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হুথি। হুথিরা সতর্ক করে আসছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলগামী সকল জাহাজে তারা হামলা চালাবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া লোহিত সাগরে হুথিদের এটি ২৬তম হামলা। স্থানীয় সময় গতকাল ৯টা ১৫ মিনিট নাগাদ হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে লোহিত সাগরের দক্ষিণে সর্বশেষ এসব হামলা চালানো হয়েছে।

হুথিদের ছোড়া ১৮টি ড্রোন, দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে মার্কিন বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৫৫ হাজারের বেশি। গাজায় হামাসের বিরুদ্ধে সহসাই এ অভিযান থামছে না বলে জানিয়েছে ইসরায়েল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত