আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

স্বতন্ত্র নির্বাচন করবে পিটিআই

স্বতন্ত্র নির্বাচন করবে পিটিআই

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) যদি সব পরিকল্পনা ব্যর্থ হয়, তাহলে পিটিআই স্বতন্ত্র নির্বাচন করবে। নির্বাচনী প্রতীক ক্রিকেট ‘ব্যাট’ কেড়ে নেওয়ার পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে পিটিআই। খবর জিও নিউজের।

 

শনিবার রাতে গওহর আলি খান বলেছেন, নির্বাচনী প্রতীক বাতিল করায় সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবেন।

তিনি বলেন, আমরা একটি শক্তিশালী দল। পিটিআইয়ের সব প্রার্থী নির্বাচন করবেন স্বতন্ত্রভাবে। প্রার্থীদের নির্বাচনের প্রতীক সহ একটি তালিকা প্রকাশ করবো আমরা। রাজধানী ইসলামাবাদে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইমরান খান বর্তমানে আদিয়ালা জেলে বন্দী। সেখান থেকে তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন ব্যারিস্টার গওহর আলি খানকে।

যেহেতু পিটিআইয়ের এখন কোনো একক প্রতীক নেই, তাই তাদের প্রতীক নিয়ে বা কে পিটিআইয়ের প্রার্থী তা নিয়ে জনগণের মধ্যে দ্বিধা সৃষ্টি হতে পারে। এর আগে পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ক্রিকেট ‘ব্যাট’ বাতিল করে দেয় পাকিস্তানের নির্বাচন কমিশন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত