আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

গাজায় যুদ্ধবিরতির আহ্বান চীনের

গাজায় যুদ্ধবিরতির আহ্বান চীনের

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার গাজা যুদ্ধের ১০০তম দিনে এই আহ্বান জানিয়েছেন শীর্ষ চীনা কূটনীতিক।

 

কায়রোতে মিসরীয় সমকক্ষ সামেহ শউকরির সঙ্গে এক সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেন, ‘১৯৬৭ সালের সীমানা অনুযায়ী একটি স্বাধীন, সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জোর দেওয়া প্রয়োজন, যার রাজধানী ছিল পূর্ব জেরুজালেম।’

দুই মন্ত্রীর এক যৌথ বিবৃতিতে ‘সকল সহিংসতা, হত্যা ও বেসামরিক এবং বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা’ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি জানিয়েছে, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের মারাত্মক হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল একটি তীব্র সামরিক অভিযান শুরু করে। এতে প্রায় ১ হাজার ১৪০ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক।

অবরুদ্ধ হামাস-শাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গাজায়, কমপক্ষে ২৩ হাজার ৯৬৮ জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু।

শোকরি এবং ওয়াং ‘(ইসরায়েলি) দখলদারিত্বের অবসান ও একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায্য, বিস্তৃত ও দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে পেতে শান্তির জন্য একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের আহ্বান জানিয়েছেন।’

গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলি ভূখণ্ডের মাধ্যমে পৃথক করা হয়েছে। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল উভয় অঞ্চলই দখল করে নেয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আগে যুদ্ধের সমাধানের জন্য ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন’ করার আহ্বান করেছেন। চীন ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে।

ওয়াং বর্তমানে আফ্রিকা অঞ্চল সফরে রয়েছেন। এই সফরের অংশ হিসেবে তিনি টোগো, তিউনিসিয়া ও আইভরি কোস্টেও যাবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত