আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

মোদির অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী ও তারকারা

মোদির অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী ও তারকারা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিকল্পনায় ‘মেক ইন ইন্ডিয়ার’ অনুষ্ঠান চলার সময়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যায় মুম্বাইয়ে অল্পের জন্য আগুনের হাত থেকে বেঁচে যান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, রাজনীতিবিদসহ বলিউডের তারকারা। তবে অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মিভূত হয়ে যায় পুরো অনুষ্ঠান মঞ্চটি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, আগুন লাগার সময় মঞ্চে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নেতৃত্বে একটি দলগত নৃত্য পরিবেশিত হচ্ছিল। ঠিক সে সময়ই মঞ্চের নিচ থেকে আগুনের শিখা দেখা যায়।

আর আগুন দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই মঞ্চের ওপরে থাকা প্রত্যেক শিল্পীকে নিরাপদে নামিয়ে আনা হয়। আর শিল্পীদের নেমে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আগুনে পুড়ে যায় পুরো মঞ্চ। তবে এই আগুনে কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে আয়োজকরা।

এনডিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডের পাঁচ মিনিট আগেই মঞ্চে আবৃত্তি করছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন। শুধু অমিতাভই নয়, অগ্নিকাণ্ডের কয়েক মিনিট আগে মঞ্চে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, শিবসেনাপ্রধান উদ্ধব ঠাকরেসহ বিশিষ্টজনেরা।

এ ছাড়া অনুষ্ঠান দেখতে দর্শকসারিতে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা আমির খান, হেমা মালিনী, মাধুরী দিক্ষীতসহ একাধিক তারকা শিল্পীরা।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ‘যুদ্ধকালীন’ গুরুত্বের ভিত্তিতে চলেছে আগুন নেভানোর কাজ।

তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ গোটা জায়গাটিকে ঘিরে রেখেছে।

গতকাল শনিবার মুম্বাইতে এই ‘মেক ইন ইন্ডিয়া’ অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শেয়ার করুন

পাঠকের মতামত